এবার ‘ড্রাগন বল’ নির্মাণ করছে সৌদি আরব

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১০:৩৭ এএম

সমালোচনা সরিয়ে এবার জাপানের অ্যানিমেশন সিরিজ ‘ড্রাগন বল’-এর আদলে থিম পার্ক তৈরি করছে সৌদি আরব। আর পার্কের মাঝখানে জাপানি সংস্কৃতির আদলে নির্মাণ করা হবে ৭০ মিটার উঁচু একটি ড্রাগন।

ধর্মীয় রক্ষণশীল সংস্কৃতির দেশ হিসেবে পরিচিতি সৌদি আরবে এই প্রথমবারের মতো জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ও মিডিয়া ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করেই পার্কটির নির্মাণ কাজ চলছে।

রাজধানী রিয়াদের কাছেই নির্মাণাধীন অন্যতম বড় বিনোদন ও পর্যটন প্রকল্প ‘কাদিয়া’। এখানেই বিশ্বে প্রথামবারের মতো নির্মাণ করা হবে ‘ড্রাগন বলের’ আলোকে থিম পার্ক।

তেল নির্ভরতা থেকে বেরিয়ে অর্থনীতির বহুমুখীকরণ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবেই এই প্রকল্প নেয়া হয়েছে। এছাড়াও সৌদির আধুনিক অর্থনীতির জন্যও নেয়া হচ্ছে নানা উদ্যোগ।

মরুভূমির মাঝে গড়ে উঠছে আস্ত একটা ‘জাদু’ শহর, সেখানে থাকবে বিলাসবহুল রিসোর্ট, হোটেল, ভাসমান পরিকাঠামো, কৃত্রিম সমুদ্রের মাঝে আস্ত দ্বীপ। ২০২১ সালে ‘দ্য লাইন’ নামের এই উচ্চাভিলাষী প্রকল্পের ঘোষণা করে সৌদি সরকার। এই প্রকল্পের অধীনে এখন পুরোদমে এগিয়ে চলছে সৌদির যুবরাজ মহম্মদ বিন সালমনের স্বপ্নের শহর নিওম।

থিম পার্কের বিষয়ে কাদিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি থেকে বলা হয়েছে, পাঁচ লাখ বর্গমিটার এলাকাজুড়ে নির্মাণ করা হবে থিম পার্কটি। পুরো অর্থায়নই করবে সৌদি সরকার।

অফিশিয়াল তথ্য বলছে, পার্কে বিশাল আকারের ড্রাগন স্থাপনার ভেতরে থাকবে একটি রোলার কোস্টার।

ইমেঝ: আইজিএন।

‘ড্রাগন বল’-এর জাপানি নির্মাতা প্রতিষ্ঠান টোয়েই অ্যানিমেশন ও কিউআইসির মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারির অংশ হিসেবে থিম পার্কটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

তবে ড্রাগন বল’ সিরিজের ভক্তরা সৌদি আরবের এ পরিকল্পনাকে স্বাগত জানালেও, অন্যরা নেমেছেন এর সমালোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সৌদি আরবে এ ধরনের পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গও টেনেছেন তারা।

কমিক সিরিজ ‘ড্রাগন বল' এর যাত্রা শুরু ১৯৮৪ সালে। নিজেকে সুপার পাওয়ারের অধিকারী করতে ‘জাদুকরী ড্রাগন বল’ সংগ্রহে সন গোকু নামের একটি ছেলের চেষ্টাকে ঘিরে সিরিজটির কাহিনী।

জাপানে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রীত ও আকর্ষণীয় কমিক সিরিজ এটি। সিরিজের জনক আকিরা তোরিয়ামার মৃত্যুর কয়েক দিন পর এই থিম পার্ক নির্মাণ পরিকল্পনা ঘোষণা দিয়েছে সৌদি আরব।

আরবি
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর