নারী ফুটবল দলকে মিয়ানমারে যেতে না করলো সরকার

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৮ পিএম

বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলকে মিয়ানমারে যাওয়ার অনুমতি দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এপ্রিলের ফিফা উইন্ডোতে মাঠে নামা হচ্ছে না সাবিনা সানজিদা মনিকাদের। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি রোহিঙ্গা ও সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে পরিস্থিতি খানিকটা উত্তপ্ত। সেই কারণেই মেলেনি সবুজ সংকেত। 

বাংলাদেশ ও মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্তের একটি বড় অংশই জলভাগ। নাফ নদীতে বিভক্ত দুই দেশের জলসীমা। বছরের পর বছর ধরে অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে। ২০১৭ সালে মিয়ানমারে গণহত্যা ও নিপীড়নের সময় নাফ নদী দিয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। 

আরাকানে গৃহযুদ্ধ শুরু হবার পর সেই প্রবণতা আবার বেড়েছে। গেল মাসে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মিয়ানমার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, ধৈর্য ধরে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে। আর তাই অস্থির এই সময়ে নারী দলকে মিয়ানমার যাওয়ার অনুমতি দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এপ্রিলে নারী ফিফা উইন্ডো। এই সময় বাফুফে দেশেই দু'টি ম্যাচ আয়োজন করতে চেয়েছিলো। রমজানের জন্য মধ্যপ্রাচ্যের কোনো দেশ আসতে রাজি হয়নি। তাই মিয়ানমারে গিয়ে খেলার পরিকল্পনা করেছে বাফুফে। ৯ ও ১১ই এপ্রিল চূড়ান্ত করা হয়েছিলো ম্যাচের দিনক্ষণ। মিয়ানমার ফুটবল ফেডারেশন বাংলাদেশ দলকে অন অ্যারাইভাল ভিসার নিশ্চয়তা দিয়েছে। সেই কারণে বিমান টিকিটও নিশ্চিত করে বাফুফে। 

কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত না মেলায় এপ্রিলের ফিফা উইন্ডোতে মাঠে নামা হচ্ছে না সাবিনা সাজিদা কৃঞ্চার। 

আরবিএস
মধ্যরাতে মহাকাব্যিক সংবর্ধনা পেলো ইতিহাস তৈরি করা নারী ফুটবলাররা। এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে বর্ণিল আয়োজনে ঋতুপর্ণা-আফিদাদের বরণ করে নেয়া হলো।
তুর্কমেনিস্তান আর বাহরাইনের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের এএফসি এশিয়ান কাপে খেলা। ফলে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের মূল পর্বে খেলবে। এর আগে...
ইয়াংগুনে এএফসি উইমেন’স এশিয়া কাপের বাছাইপর্বে মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হারিয়েছে বাহরাইনকে।
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর