ঈদের সকালে নিজ অস্ত্র দিয়ে কনস্টেবলের আত্মহত্যা

আপডেট : ২১ জুলাই ২০২১, ১২:৫১ পিএম

মেহেরপুরের মুজিবনগরে নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম (২৭) নামের এক পুলিশ কনস্টেবলের। 

বুধবার (২১ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে। 

নিহত সাইফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কবুরহাট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন: করোনা থেকে মুক্তির মোনাজাত ঈদ জামাতে

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, ডিউটিরত অবস্থায় নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন সাইফুল ইসলাম। গুলির শব্দে পুলিশ ফাঁড়ির অন্য সদস্যরা এগিয়ে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। পরে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ‌

এই ঘটনায় মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র। 


একাত্তর/আরএইচ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর