ডটবিডি ডোমেইনে কারিগরি ত্রুটি, বহু সাইট বন্ধ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ পিএম

কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ডটবিডি (.bd) ডোমেইন সার্ভিস।

বুধবার সকাল ৮টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়েছে ডোমেইন সার্ভিস। 
 
ডটবিডি ডোমেইন সার্ভিস বন্ধের ফলে বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বিটিসিএল-এর জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ডটবাংলা ডোমেইন সার্ভিস যথারীতি চালু আছে। ত্রুটি নিরসনের জন্য কারিগরি টিম কাজ করছে। আশা করা যায় সার্ভিসটি খুব দ্রুতই চালু করা সম্ভব হবে।

আরবিএস
বাংলাদেশে সেবা শুরু করেছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে। প্যাকেজ দুটি হলো ‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’।
বাংলাদেশে উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হয়েছে। স্যাটেলাইটভিত্তিক এই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটি সোমবার তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।
পটুয়াখালীর কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার চার ঘণ্টা ইন্টারনেট বিঘ্নিত হতে পারে।
পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়ে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক। স্টারলিংকের বিকল্প হিসেবে তাদের আদলেই ধীরে ধীরে পৃথিবীর নিম্ন কক্ষপথে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর