ঈদের বন্ধেও ভারত থেকে এলো ১১ গাড়ি অক্সিজেন

আপডেট : ২২ জুলাই ২০২১, ০৯:৩৭ এএম

ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে ভারত থেকে এলো ১১ গাড়ি অক্সিজেন। জরুরি সেবার অংশ হিসেবে এ অক্সিজেন আমদানি করা হয়েছে। দেশে চিকিৎসা খাতে অক্সিজেন চাহিদা বেড়ে যাওয়ায় বিশেষ ব্যবস্থায় এ অক্সিজেন আমদানি করা হলো।

বুধবার (২১ জুলাই) দুপুর ৩টার সময় ভারত থেকে বেনাপোল স্থল বন্দরে আমদানি করা অক্সিজেনের ১১টি গাড়ি প্রবেশ করে। 

আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন।

আমদানিকারকের পক্ষে বন্দর থেকে অক্সিজেন ছাড় করান সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল লিমিটেড। এর আগে সরকারি এক নির্দেশনায় ঈদের ছুটির মধ্যে প্রয়োজন হলে অক্সিজেন আমদানির ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বন্দরে।

আরও পড়ুন: রাত ১২টার মধ্যে শহর পরিষ্কার করতে চান মেয়র আতিক

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর চার দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল রাখা হয়েছে। আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের দুটি টিম কাজ করছে। 

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বাংলাদেশ এবং ভারত অংশে বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় ঈদের দিন অক্সিজেন আমদানি সম্ভব হয়েছে।

একাত্তর/এসি

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর