এবার হিথ্রোয় দুই বিমানের ডানায় সংঘর্ষ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম

এবার যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে দুইটি বিমানের ডানায় ডানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় উড়োজাহাজের সামান্য ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহত কিংবা ফ্লাইট বিপর্যয় হয়নি।

এই ছোট্ট দুর্ঘটনায় ১২১ জন যাত্রী নিয়ে টারমাকে থাকা একটি ব্রিটিশ এয়ারওয়েজের বিমান এবং একটি ভার্জিন আটলান্টিকের একটি খালি বিমান জড়িত। খবর বিবিসি’র।

ভার্জিন আটলান্টিক বলেছে, তাদের একটি খালি বোয়িং ৭৮৭-৯ টার্মিনাল ৩’র স্ট্যান্ড থেকে টেনে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ওই বিমানটি সবেমাত্র অবতরণ করেছিল এবং সেটিকে বিমানবন্দরের একটি ভিন্ন অংশে টেনে নিয়ে যাওয়া হচ্ছিলো। টেনে নেওয়ার সময় বিমানটির একটি ডানা টারমাকে দাঁড়ানো অন্য উড়োজাহাজের ডানায় ঘষা খায়।

টারমাকে দাঁড়ানো ব্রিটিশ এয়ারওয়েজের ওই ফ্লাইটটি ১২১ জন যাত্রী নিয়ে ঘানার আক্রার উদ্দেশে উড্ডয়নের জন্য অপেক্ষা করছিলো। এ দুর্ঘটনার পর বিমানটি থেকে যাত্রীদের নামিয়ে নেয়া হয় এবং সাড়ে পাঁচ ঘণ্টা পর বিকল্প বিমানে তাদের ফ্লাইট পুনঃনির্ধারণ হয়।

সংঘর্ষের ঘটনায় দুই বিমানেরই সামান্য ক্ষতি হয়। ছবি: বিবিসি।

ভার্জিন আটলান্টিক জানায়, তার এ দুর্ঘটনার তদন্ত করছে এবং দুর্ঘটনা কবলিত বিমানটির মেইনটেন্যান্স চেক করা হচ্ছে। বিমানটিকে আপাতত তাদের পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় সংস্থাটি।

সংস্থাটির চুক্তি করা গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানি বিমানটি টেনে নিয়ে যাচ্ছিলো বলেও ভার্জিন আটলান্টিক জানায়।

হিথ্রোর একজন মুখপাত্র জানান, মাটিতে দুই বিমানের মধ্যে এ সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়ায় তারা জরুরি পরিষেবা এবং তাদের এয়ারলাইন অংশীদারদের সাথে কাজ করছেন। এ ঘটনায় কোনো যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং বিমানবন্দরের কার্যক্রমে কোনো বিরূপ প্রভাব পড়েনি। 

দুর্ঘটনার পরই জরুরি পরিষেবাগুলি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল বলেও জানান মুখপাত্র। তারা পরিস্থিতি তদন্তে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান দুর্ঘটনা তদন্ত শাখাকে সহায়তা করছে বলে মেট পুলিশ জানিয়েছে।

 

একাত্তর/জো
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর