বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় স্থগিত

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৪:০১ পিএম

আগামী ২১ এপ্রিল পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় করতে পারবে না জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

সোমবার এ বিষয়ে এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে স্থিতাবস্থা দিয়ে তা শুনানির জন্য পুর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের চেম্বার আদালত।

এর আগে ২০০৭ এবং ২০১০ সালে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল এবং ইঞ্জিনিয়ারিং কলেজের বাৎসরিক আয়ের ওপর ১৫ শতাংশ আয়কর নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে ৪০টিরও বেশি রিট আবেদন করে সংক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো।

২০১৬ সালে রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ। কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই আয়কর আদায়ের তৎপরতা শুরু করে এনবিআর।

নির্ধারিত সময়ের মধ্যে আয়কর জমা না দেয়ায় ঢাকার একত্রিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়। এই বিষয়টি নিষ্পত্তির জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে আবেদন করা হলে তা শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয় চেম্বার আদালত। তবে জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে কোনো আদেশ দেয়া হয়নি।

কেএসএইচ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছে হাইকোর্ট। পুনরায় পরীক্ষা কেন নেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। 
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর