দৌলতদিয়া ঘাটে যাত্রীদের চাপ থাকলেও ভোগান্তি কম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৯:৩০ এএম

প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরছে মানুষ। যার ফলে যাত্রীদের ভিড় বেড়েছে সড়ক ও নৌ পথে।

মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়ায় ঘাটেও যাত্রীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলের সাথে বহু সংখ্যক ভেঙে ভেঙে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে।

একই চিত্র দৌলতদিয়া লঞ্চঘাটেও। প্রতিটি লঞ্চেই ছিলো উপচে পরা ভিড়। এ অবস্থায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে পার হচ্ছে লঞ্চগুলো।

যাত্রীর চাপ থাকলেও দৌলতদিয়া ঘাটে নেই কোন যানজট বা ভোগান্তি। ফেরি ও লঞ্চ থেকে যাত্রীরা নেমে চলে যাচ্ছে গন্তব্যে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঈদযাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে এই নৌরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি চলাচল করছে। সঠিক সিদ্ধান্ত ও ফেরি বাড়ানোর কারণে ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছে মানুষ।

রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ জানান, ঘাটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। চুরি, ছিনতাই, দালাল ও যানজট কমাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বস্তির ঈদ যাত্রা উপহার দিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সমন্বয় করে কাজ করছে।

একাত্তর/আরএ
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর