ড্রয়ে শেষ রিয়াল-সিটির লড়াই, জয় পেলো না আর্সেনাল-বায়ার্নও

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম

১০ গোলের রোমাঞ্চে জমে উঠলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ারটার ফাইনালের প্রথম লেগের দুই ম্যাচ। শ্বাসরুদ্ধকর ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। অন্যদিকে রাতের আরেক হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু দুই মিনিটের মধ্যেই ফ্রি কিক থেকে গোল করে সিটিকে লিড এনে দেন বার্নার্দো সিলভা। মিনিট দশ পরেই রুবেন দিয়াজের আত্মঘাতী গোলে কপাল ফেরে রিয়ালের। খানিকবাদেই রদ্রিগোর গোলে লিড ডাবল করে লস ব্লাঙ্কোস। 

দ্বিতীয়ার্ধে ফিল ফোডেন জাদুতে সমতায় ফেরে সিটি। এরপরই দুর্দান্ত এক গোলে গার্দিওলাবাহিনীকে এগিয়ে দেন ভারদিওল। ম্যাচের উত্তেজনা তখনও শতভাগ। ম্যাচের শেষ সময়ে ভালভার্দের গোলে ঘরের মাঠে হার এড়ায় রিয়াল মাদ্রিদ।

এদিকে, এমিরেটস স্টেডিয়ামে মিরেটসে শুরু থেকেই জমে উঠে আর্সেনাল-বায়ার্ন দ্বৈরথ। তবে ম্যাচের ১২ মিনিটে লিড নেয় আর্সেনাল। গোল খেয়ে আক্রমণের ধার বাড়িয়ে ছয় মিনিটের মধ্যেই সমতায় ফেরে হ্যারি কেইন বাহিনী। স্কোর শিটে নাম তোলেন গ্যানাব্রি। 

এরপরই ঘটে অঘটন, বক্সের ভেতর লেরয় সানেকে ফাউল করে উইলিয়াম সালিবা ফেলে দিলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পটকিকে লিড নেয় বায়ার্ন। বিরতির পর ট্রসার্ডের গোলে ম্যাচ বাঁচায় আর্সেনাল।

আরবিএস
সদ্য সমাপ্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইনকে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট এনে দেওয়ার অন্যতম প্রধান নায়ক খিচা কভারতসখেলিয়াকে মৌসুমের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে উয়েফা। গত শনিবার...
গত বছর মিউনিখের মাঠে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফুটবলীয় নান্দনিকতার যে প্রদর্শনী প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) দেখিয়েছিল, শনিবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় দেখা গেল তার ঠিক উল্টো...
পুসকাস অ্যারেনায় শনিবার রাতে ইতিহাস গড়ার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর্সেনাল। কিন্তু টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় পিএসজির কাছে ৪-৩ ব্যবধানে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ছোঁয়া হলো না...
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় বিশ্বজুড়ে তাদের ফুটবলীয় প্রতিভা, স্কোয়াডের গভীরতা এবং ট্যাকটিক্যাল কৌশলেরই প্রমাণ দিচ্ছে। তবে, প্যারিসের এই ক্লাবটির...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর