উপজেলা নির্বাচনে কোন্দল ঠেকাতে কঠোর আওয়ামী লীগ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত আওয়ামী লীগের। দলের আন্তঃকোন্দল এড়িয়ে স্থানীয় পর্যায়ে যোগ্য নেতাদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

তবে দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের শরিকদল ও জাতীয় পার্টি। আর বরাবরের মতো এ নির্বাচনও বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

২০১৫ সালে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইন সংশোধন করে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের পদ্ধতি চালু করেছিলো আওয়ামী লীগ। এরপরের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দল একজনকে মনোনয়ন দিলেও শুরু হয়ে যায় বিদ্রোহী প্রার্থী হবার হিড়িক। তৈরি হয় আন্তঃকোন্দল ও সংঘাতের।

দলীয় সহিংসতা ঠেকাতে এবার স্থানীয় সরকারের নির্বাচনে প্রতীক না দেয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগের। তারপরও বিভাগীয় নেতাদের বৈঠকে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি বলছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে।

এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি নির্বাচনবিরোধী অবস্থান নেওয়ায় ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও কৌশলগত অবস্থান নিতে হয়েছে। তাই আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক বরাদ্দ দিচ্ছে না। দল ও দলের বাইরে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যাতে নির্বাচিত হয়- সেটাই আওয়ামী লীগ প্রত্যাশা করে।

দলের প্রেসিডিয়াম সদস্যরা বলছেন দলের কেউ কোনো প্রার্থীকে সমর্থন দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বে কেউ যদি যুক্ত হয় তবে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্তা নেওয়া হবে।

জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের শরিকরা দলীয় প্রতীকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জাসদ সবসময় অংশ নিয়েছে, এবারও করবে।  

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আমার মনে হয় আওয়ামী লীগ তাদের দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে বিএনপি এই নির্বাচনও বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

দলটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, প্রতীকবিহীন বলেন আর প্রতীকযুক্ত; বিএনপি বলেন আর অন্য সংগঠন বলেন, দেশের মানুষের যেখানে আকাঙ্ক্ষা নেই, আগ্রহ নেই; রাষ্ট্রকাঠামোর ভোটারের লাইন হওয়ার জন্য যেদিন হবে সেদিন বিএনপি নির্বাচনে যাবে।   

দলীয়ভাবে কাউকে মনোনয়ন না দিলেও উৎসবমুখর ও অংশগ্রহণমূলক ভোট সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ঢাকা বিশ্বিবদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এলাকায় যারাই মনে করেন জনপ্রিয়তা আছে বলে মনে করছেন তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তাদের মধ্যে যিনি জনপ্রিয় তিনি নির্বাচিত হয়ে আসবেন। আমার মনে হয় এটি স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনের জন্য যথাযথ পদক্ষেপ।

গত ২১ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো ১৫ এপ্রিল, যাচাই-বাছাই হয়েছে ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল।

তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। এ ধাপে ১৬১ উপজেলায় আগামী ২১ মে ভোট হবে।

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমধাপে দেড়শটি উপজেলার তিনটি পদের বিপরীতে এক হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

১১২টি উপজেলা পরিষদে ২৯ মে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

গেলো জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ দলীয়নেতাদের স্বতন্ত্র প্রার্থী হবার সুযোগ দেয়ায় রেকর্ড সংখ্যক প্রার্থী বিজয়ী হন। স্থানীয় সরকার নির্বাচনে একই ফলাফল আসে কি না তা দেখার অপেক্ষা।

কেএসএইচ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর