বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা: ওবায়দুল কাদের

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৫০ পিএম

বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দল হিসেবে বিপদে আছে বলেই দেশ বিপদে থাকার প্রচার চালাচ্ছে দলটি। নিজেদের ব্যর্থতা ঢাকতেই কথায় কথায় তারা সরকারের সমালোচনা করছে। 

শুক্রবার বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই। তবে দুর্নীতির একটি চক্রও আছে। এই চক্রকে প্রতিহত করার আহবান জানান তারা। 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আগে একটা সময় সবাই জানতো, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ হলো সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না সেটা কোনো প্রশ্ন না, ভোটাররা ভোটকেন্দ্রে গেলো কিনা সেটাই হলো প্রশ্ন।  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম বলেন, যারা অফিসে আদালতে চাকরি করে, রাজনীতি করে, মাঠে ময়দানে বিভিন্ন ব্যবসাবাণিজ্য করে এদের ভেতরেই দুর্নীতির আখড়া। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।   

বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো কৃষক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাদের পাশে দাঁড়াতে হবে। তাই কৃষক লীগকে শহর থেকে বেরিয়ে গ্রামে গিয়ে কার্যক্রম চালাতে হবে। 

তিনি বলেন, কৃষক লীগের ধানমন্ডি শাখা, বনানী শাখা, গুলশান শাখা, বারিধারা শাখা— এসবের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। 

তিনি আরও বলেন, আজকে সারা বিশ্বের যে সংকট। আজকে এ অবস্থায় কৃষির অর্থনীতি হচ্ছে আমাদের দেশের অর্থনীতির প্রাণ ভ্রমরা এবং এটাই প্রমাণিত হয়েছে কৃষি বাঁচলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে।

এদিকে বিএনপি দল হিসেবে দিশেহারা অবস্থায় আছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, দলটির ভবিষ্যৎ নিয়ে তাদের নেতারাও এখন সন্দিহান।

তিনি আরও বলেন, নিজেরা বিপদে আছে; দেশকে বলে বিপদে আছে। বাংলাদেশ বিপদে! বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা। এই দলের ভবিষ্যৎ আছে বলে এই দলের কর্মীরাও বিশ্বাস করে না। কাজেই এ নিয়ে মাথাব্যথার কোনো কারণ নেই।   

শেখ হাসিনার হাতেই দেশ, অর্থনীতি, গণতন্ত্র ও দেশের ভাবমূর্তি নিরাপদ বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর