‘রাজনীতির সঙ্গে সংস্কৃতির যোগ থাকলে অপসংস্কৃতি রোধ সম্ভব’

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১০:১৭ পিএম

রাজনীতি চর্চার সঙ্গে সংস্কৃতি চর্চার যোগাযোগ থাকলে যেকোনো অপসংস্কৃতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন দেশের বিশিষ্টজনেরা।

যেকোন সাংস্কৃতিক প্রতিবন্ধকতা দূর করতে খেয়াল রাখা দরকার, যেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দুর্বল না হয়ে যায়।

শনিবার রাজধানীতে সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটরস গিল্ডের ‘সংবিধিবদ্ধ সংস্কৃতি চর্চা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তারা।

বাঙালির আছে হাজার বছরের ঐহিত্য। ছায়ানটের বর্ষবরণের আয়োজন, চারুকলার মঙ্গল শোভাযাত্রা, বৈশাখি মেলাসহ নানা আনুষ্ঠানিকতায় উদযাপন হয়ে আসছে বাংলা নববর্ষ। তবে সম্প্রতি নির্দিষ্ট সময় বেধে এবং ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যেভাবে পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে, তাতে শৃঙ্খলিত হচ্ছে সংস্কৃতি। গোলটেবিল আলোচনায় এমন মত দেন বিশিষ্টজনেরা।

গোলটেবিল আলোচনায় উঠে আসে এখন গ্রামবাংলায় লোকজ উৎসব বন্ধ করে চলছে ধর্মের আগ্রাসনের প্রসঙ্গ। সংস্কৃতির প্রচার বন্ধ করে, নানা নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে বলেও মনে করেন বক্তারা।

সংস্কৃতিজনরা বলেন, কিছু উৎসবের আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয়ভাবে না করে সামাজিকভাবে উদযাপনের ব্যাপারে উৎসাহিত করা প্রয়োজন। একইসাথে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়ে তারা বলেন, রাজনীতির সাথে সংস্কৃতির যোগ থাকতে হবে তাহলে অপসংস্কৃতি দূর করা সম্ভব।  

দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারে এটি তৃণমূল পর্যায় শুরু করতে হবে। সেই সাথে নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়ার কথাও বলেন বিশিষ্টজনেরা।

এডিটরস গিল্ডের সভাপতি ও গোলটেবিল আলোচনার সঞ্চালক মোজাম্মেল বাবু বলেন, আমাদের এ প্রতিবাদ এবং সারাদেশে ছড়িয়ে দেয়ার যে কার্যক্রমে আমরা ছিলাম, আমাদের রাষ্ট্র ক্ষমতা আস্বাদের কিছু নেই। সমরা সবাই নিজেদের সেই কাজেই ফেরত যাব। এটাই এবার বৈশাখে আমাদের প্রতিজ্ঞা, আমাদের চেতনা।  

অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, সংগীতশিল্পী অধ্যাপক নাশিদ কামাল, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, সংস্কৃতিজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন এবং শিল্পী হাশেম খান।  

কেএসএইচ
বর্তমান তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নয় এবং ভবিষ্যতেও তারা সমাজের যে কোনো অসংগতি ও দুর্নীতি প্রতিরোধ করবে। এডিটরস গিল্ড আয়োজিত 'নাশকতার বিরুদ্ধে বাংলাদেশ' শিরোনামে গোলটেবিল আলোচনায় এমন মত...
শেখ হাসিনা বলেন, স্টেট ডিপার্টমেন্টের (যুক্তরাষ্ট্রের) বক্তব্যে এসে গেলো যে লাশ পড়েছে। লাশের খবর তাদের কে দিলো? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছে? এটাও খবর নেওয়া দরকার। এবং তারপরে কিন্তু লাশ পড়তে...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কোটাবিরোধী আন্দোলনকারীরা নিজেদেরকে ‘রাজাকার ঘোষণা’ করে স্লোগান দেওয়াকে ‘বেদনাদায়ক ও একাত্তরের শহীদের আত্মদানের প্রতি অবমাননাকর’ বলে অভিহিত করে...
পিছিয়ে পড়া সকল গোষ্ঠী যাতে সমান সুযোগ পায় তার জন্য কোটা পদ্ধতির সংস্কার প্রয়োজন বলে মনে করেন দেশের বিশিষ্টজনরা। আর এজন্য আলাদা কমিশন গঠনের তাগিদ দিয়েছেন তারা।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর