জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে খোকনকে অব্যাহতি

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১২:৩৪ পিএম

বিএনপিপন্থী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি এই সংগঠনের সহসভাপতি ছিলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী খোকনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থী’ কাজে জড়িত ছিলেন।  

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক মো. জিয়াউর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো জানানো হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দ্বিবার্ষিক (২০২৪-২৫) নির্বাচনে সভাপতি হন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ১৪টি পদের মধ্যে খোকনসহ চারটি পদে বিজয়ী হয় বিএনপিপন্থী আইনজীবীরা।

আর সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয় আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

ভোটের পরই খোকনসহ বিজয়ী চারজনকে সংগঠনের দায়িত্ব না নিতে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তবে ওই নির্দেশ অমান্য করে গত চার এপ্রিল মাহবুব উদ্দিন খোকন দায়িত্ব গ্রহণ করেন।

খোকনসহ চারজন দায়িত্ব নেয়ার পর গত ৬ এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টামণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নেতারা বৈঠক করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আর ওই বৈঠকেই ব্যারিস্টার খোকনের কার্যক্রমকে ‘দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থী’ হিসেবে গণ্য করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আইন পেশার পাশাপাশি বিএনপির সক্রিয় রাজনীতিতে জড়িত। এর আগে তিনি ২০০৮ সালে বিএনপির প্রার্থী হিসেবে নোয়াখালী-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতির বিষয়ে ব্যারিস্টার খোকনের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরবি
বিএনপিপন্থী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠনটি।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর