খোকনকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার 

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১২:১৮ পিএম

বিএনপিপন্থী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠনটি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে দায়িত্ব নেওয়াকে কেন্দ্র করে খোকনকে অব্যাহতির যে চিঠি দেওয়া হয়েছিলো, সেই চিঠি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক জিয়াউর রহমানের সই এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। গত ২০ এপ্রিল ফোরাম থেকে খোকনকে অব্যাহতি দেওয়া হয়। তিনি ই সংগঠনের সহসভাপতি খোকন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী খোকনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি ‘দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থী’ কাজে জড়িত ছিলেন।  

তবে অভিযোগ অস্বীকার করে খোকন বলেন, তাকে অব্যাহতি দিয়ে যে চিঠি দেওয়া হয়েছে, তার কোনো বৈধতা নেই।

অব্যাহতি দেওয়ার পরই ব্যারিস্টার খোকন দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেনো গঠনতন্ত্র নেই। তাই তাকে ওই সংগঠন থেকে থেকে অব্যাহতি দেওয়া অবৈধ।

ব্যারিস্টার খোকনের সঙ্গে আইনজীবী ফোরামের বিরোধ বাধে সম্প্রতি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে।

ওই নির্বাচনে সভাপতি হন মাহবুব উদ্দিন খোকন। ১৪টি পদের মধ্যে খোকনসহ চারটি পদে বিজয়ী হয় বিএনপিপন্থী আইনজীবীরা। আর সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয় আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

ভোটের পরই খোকনসহ বিজয়ী চারজনকে সংগঠনের দায়িত্ব না নিতে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তবে ওই নির্দেশ অমান্য করে গত চার এপ্রিল মাহবুব উদ্দিন খোকন দায়িত্ব গ্রহণ করেন।

খোকনসহ চারজন দায়িত্ব নেয়ার পর গত ৬ এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টামণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নেতারা বৈঠক করেন।

আর ওই বৈঠকেই ব্যারিস্টার খোকনের কার্যক্রমকে ‘দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থী’ হিসেবে গণ্য করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয় বলেও তখন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আইন পেশার পাশাপাশি বিএনপির সক্রিয় রাজনীতিতে জড়িত। এর আগে তিনি ২০০৮ সালে বিএনপির প্রার্থী হিসেবে নোয়াখালী-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরবি
বিএনপিপন্থী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি এই সংগঠনের সহসভাপতি ছিলেন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর দু’দিন আগে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে নতুন নাটকীয়তার জন্ম দিলেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তবে তার এই ঘোষণাকে পাত্তা দিচ্ছে না দলের শীর্ষ নেতারা।
নির্বাচনে ভরাডুবির জন্য দলের চেয়ারম্যান ও মহাসচিবকে দায়ী করে বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দলীয় সকল পদ থেকে অব্যাহতি পেলেন জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু এবং সাবেক...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর