গোল লাইন টেকনোলজি না থাকার খেসারত দিলো বার্সেলোনা

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১০:২২ এএম

গোল লাইন টেকনোলজি না থাকার খেসারত দিতে হলো বার্সেলোনাকে। সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোতে কাতালানদের ৩-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস।

ম্যাচের শুরুতেই ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধেই ভিনির গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।

মিনিট দশেক বাদে ইয়ামালের শট কোনোমতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি পুরোপুরি গোললাইন পেরোনোর আগেই লুনিন ঠেকিয়েছেন কি না।

গোললাইন প্রযুক্তি না থাকায় ভিআরের সিদ্ধান্তই মেনে নেয় রেফারি। এই ঘটনা নিয়ে শুরু হয় আলোচনা। বিরতির পর আবারো স্কোরশিটে নাম তোলে বার্সা। তবে দুই গোল করে ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগায় শিরোপার আরও কাছে কার্লো আনচেলোত্তির দল।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় পরের ধাপে উত্তীর্ণ হওয়ার পর ক্লাসিকো খেলতে নেমে এটাই প্রথম জয় রিয়ালের।

এই গোলটি নিয়েই বিতর্ক দেখা দেয়। ইমেজ: সংগৃহীত

অন্যদিকে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পর ক্লাসিকো খেলতে নেমে এটাই প্রথম হার বার্সার। সেটাও ম্যাচে দু’বার এগিয়ে যাওয়ার পর! ক্লাসিকোয় বার্সা এমন কিছুর দেখা পেল ১০৮ বছর পর।

ক্লাসিকোয় বার্সা এর আগে সর্বশেষ দু’বার এগিয়ে গিয়েও হেরেছে ১৯১৬ সালে এই এপ্রিলেই।

লা লিগায় ২৬ ম্যাচে অপরাজিত রিয়াল। এই মৌসুমে বার্সার বিপক্ষে টানা তৃতীয় জয় পেল আনচেলত্তির দল।

একাত্তর/আরএ
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর ঠিক আগের মুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় জয় দিয়ে মাঠের লড়াইয়ের দারুণ প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের সেই দাপুটে জয়...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর