উপজেলা ভোটে স্বজনদের না সরালে ব্যবস্থা: কাদের 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০২:০৩ পিএম

উপজেলা নির্বাচনে সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজনদের সরে দাঁড়ানোর বিষয়ে দলীয় নির্দেশ অমান্য করলেই ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সবার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার পরেই দল থেকে সিদ্ধান্ত নেয়া হয়। এ জন্য অপেক্ষা করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসির আনুষ্ঠানিকভাবে দেয়া সময়সীমার পর কেউ চাইলে নির্বাচন থেকে সরে যেতে পারবেন।

আর কারা সরছেন বা নির্বাচনে থেকে যাচ্ছেন তা দেখার জন্য ভোটের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মনে করেন তিনি।

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ আগেই দিয়েছে আওয়ামী লীগ।

তবে দলের এ সিদ্ধান্তের বাইরে গিয়েও ৩৩টি উপজেলায় চেয়ারম্যান পদে স্থানীয় এমপিদের প্রায় অর্ধশত প্রার্থী আছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, নেতার বাইরে স্বজনদের নির্বাচনে অংশ না নেয়ার নির্দেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত, এটা আইন নয়।

‘তাই যে কেউ নির্বাচনে আসতে পারে এবং এটা আইনের সাথে সাংঘর্ষিক নয় বলে মনে করে কমিশন,’ বলেন কমিশনের এই কর্মকর্তা।

এদিকে এবারের উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় আওয়ামী লীগ সবসময় আছে। এই প্রক্রিয়ায় নানা ধরনের রণকৌশল নিতে হয়।

‘নানা দ্বন্দ্ব তৈরি হলেও, শেষ পর্যন্ত মেরুদণ্ড সোজা করে রাজনীতি করে আওয়ামী লীগ,’ যোগ করেন দলটির সাধারণ সম্পাদক।

আরবি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আতাউর রহমান বাচ্চুকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর