উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত না মানলে আসছে কঠোর ব্যবস্থা

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৭:১২ পিএম

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ মানছেন না কেউ কেউ। ৩৩টি উপজেলায় চেয়ারম্যান পদে স্থানীয় এমপির প্রায় অর্ধশত প্রার্থী আছে।

আগামী ৩০ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তালিকা প্রকাশ ও দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নেতারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়ার সুযোগে উপজেলা নিজের নিয়ন্ত্রণে রাখতে চান এমপিরা। এ ক্ষেত্রে দলের নিষেধও শুনছেন না অনেকেই।

প্রথম ধাপের ১৫০টি উপজেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার। এই ধাপের ভোট আগামী ৮ মে। এখন পর্যন্ত নাটোরের সিংড়ায় একজন প্রতিমন্ত্রীর আত্মীয় চেয়ারম্যান প্রার্থী রুবেল এবং মাগুরার শালিখায় এমপির আত্মীয় প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর বাইরে কোনো এমপির স্বজন প্রার্থিতা প্রত্যাহার করেননি। উল্টো প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন কেউ কেউ।

নেতারা বলছেন, দলের শীর্ষ নেতৃত্ব যে দেশী-বিদেশি চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতীয় নির্বাচনে দলকে বিজয়ী করেছেন, তার রাজনৈতিক প্রজ্ঞা ও নির্দেশনা সবাইকে মানতে হবে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে দলের প্রার্থিতা উন্মুক্ত করার বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলার জন্য আমাদের নেত্রীর নতুন উদ্ভাবন বলা চলে। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন দিয়ে ৪২ শতাংশ ভোটার কেন্দ্রে নিয়ে আসা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করা। আমাদের মধ্যে সবাই লড়ালড়ি করুক। কিন্তু আওয়ামী লীগ কিংবা নৌকা নিয়ে কোনো যুদ্ধ নেই।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ৩০ শে এপ্রিল গনভবনের বৈঠক থেকে সিদ্ধান্ত আসবে।

সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, আমরা আশা করছি অনেকে প্রার্থিতা প্রত্যাহার করবে। ৩০ তারিখ কেন্দ্রীয় কমিটির মিটিং আছে। সেদিন আমরা বলতে পারবো, কয়জন সরে দাঁড়িয়েছে। কয়জন প্রত্যাহার করেছে।

নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারি দিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, মাননীয় নেত্রী শেখ হাসিনা কঠিন বার্তা দিয়েছেন। নির্দেশ না মানলে দলীয় মৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এবার চার ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে।আওয়ামী লীগের নির্দেশনা মানতে আজকের মধ্যেই এমপি মন্ত্রীদের স্বজনদের মনোনয়ন প্রত্যহার করতে হবে।

 

 

কেএসএইচ
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর