দুর্নীতির অভিযোগে রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০১:১৫ এএম

ঘুষ গ্রহণের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর এক সহকারীকে গ্রেপ্তার করেছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী। বুধবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে একটি রুশ আদালত। 

রুশ তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, উপ-প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে মঙ্গলবার আটক করেছে রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনে যুদ্ধ পরিচালনার দায়িত্বে আছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তার সহকারীকে গ্রেপ্তার করায় অভিজাত শ্রেণির মধ্যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, উপ-প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করার বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে। শোইগুকেও জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়ার আগে শীর্ষস্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের একটি বৈঠকে উপস্থিত ছিলেন ইভানভ।

২০১৬ সাল থেকে উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন ইভানভ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পদ ব্যবস্থাপনা, আবাসন, নির্মাণকাজ দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর দুর্নীতির মামলায় শীর্ষ পর্যায়ের কাউকে গ্রেপ্তার করার ঘটনা এটিই প্রথম। কিন্তু ইভানভের গ্রেপ্তারের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, রাশিয়ার ইজভেস্তিয়া সংবাদমাধ্যম জানিয়েছে, উপ-প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ খবরের সত্যতার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রুশ কোমারস্যান্ট সংবাদমাধ্যম জানিয়েছে, এফএসবি সাবেক সোভিয়েত আমলের কেজিবির উত্তরসূরি। গত মাসেই সংস্থাটিকে প্রতিরক্ষা খাত থেকে দুর্নীতি উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন পুতিন।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর