পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় মাস্টার আটক

আপডেট : ২৪ জুলাই ২০২১, ০৬:২১ পিএম

পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনায় রো রো ফেরি শাহ জালালের মাস্টার আবদুর রহমানকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

শনিবার (২৪ জুলাই) সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এর আগে শুক্রবার (২৩ জুলাই) সকাল সোয়া নয়টার দিকে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সাথে রো রো ফেরি শাহ জালাল-এর ধাক্কা লাগে। এসময় ফেরিতে থাকা যাত্রীরা ছিটকে একে অপরের উপর পড়ে আহত হন। কমপক্ষে ২০ জন যাত্রী এসময় মারাত্মক আহত হন।

এ ঘটনায় ফেরিটির ফিটনেস ছিল কি না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা অবহেলা ছিল কি না এইসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে শিবচর থানায় শুক্রবার (২৩ জুলাই) একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের। শুক্রবার সন্ধ্যায় জিডির পর শনিবার সকালে চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। 

আরও পড়ুন: উদ্বোধন জটিলতায় চালু হচ্ছে না হাসপাতাল!

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, থানায় ডিডি হওয়ার পরে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আর এই তদন্তের স্বার্থেই আমরা রো রো ফেরি শাহ্ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমরা পদ্মাসেতুর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তামানে চালক আমাদের হেফাজতে আছেন।

একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর