বিএনপি জেগে উঠবে ফিনিক্স পাখির মতো: ফখরুল 

আপডেট : ০১ মে ২০২৪, ০৬:৪৬ পিএম

গরম উপেক্ষা করে আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপলক্ষে রাজধানীতে সমাবেশ করেছে বিএনপি। দুপুর থেকে শ্রমিক সমাবেশকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের পাদচারণায় মুখরিত হয়ে ওঠে রাজধানীর নয়াপল্টন এলাকা।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এমন সময় মে দিবস পালন করছি যখন বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। এদিকে প্রধানমন্ত্রী বলেছেন বাম-ডান একসাথে হয় সরকার সরানোর চেষ্টা করছে, আসলে অতি বাম-অতি ডান নয়, সব ধরণের মানুষ বলছে এই সরকারের আমলে তাদের ন্যূনতম অধিকার হরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তাদের অপরাধ কি? তাদের অপরাধ তারা গণতন্ত্র ধ্বংস করেছেন, ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, এটাই সরকারের অপরাধ। ডামি নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করছে সরকার, এটাই অপরাধ।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী জেলে, খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে। এতো কিছুর পরেও বিএনপি অতীতে পরাজিত হয়নি এখনও হবে না। অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে, আরও ত্যাগ স্বীকারের জন্য প্রস্তত থাকতে হবে। বিএনপি ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তুপ থেকে জেগে উঠে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, সমগ্র বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে সরকার। নিজেদের লোকদের সুবিধা দিতে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এখন আর চুপ থাকলে চলবে না। দল-মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আন্দোলনের মাধ্যমেই ইপ্সিত লক্ষ্য অর্জন করতে হবে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই দেশের মানুষের মুক্তি মিলবে না এই সরকারকে না সরাতে পারলে। সরকারের লোকেরা বলছে বিএনপি'র আন্দোলন সফল হয়নি। আমাদের আন্দলন সফল হয়নি কারণ সরকার বিএনপির আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করা হয়েছে।

মির্জা আব্বাস আরও বলেন, এই সরকারের পায়ের তলায় মাটি নেই, অর্থনৈতিক অবস্থা ভঙুর। পুলিশ প্রশাসনের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে সরকার। বিএনপির নেতাকর্মীদের জেলে পুরে, সাজা দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়েছে সরকার। আজ মে দিবসে আমাদের অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান তার বক্তব্যে বলেন, বাংলাদেশে শ্রমিকের অধিকার, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সহজ নয়, এজন্য অনেক রক্ত-শ্রম দিতে হয়। আওয়ামী লীগ বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটে নয়। বিএনপি রাজপথে আন্দোলনের মাধ্যমে একদলীয় সরকারকে বিদায় দেয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, সরকারের পক্ষে কেউ নেই, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ডান-বাম এক হয়ে গেছে। জিনিসপত্রের দাম কমছে না শুধু বাড়ছেই। কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তাই তাদের সুবিধা দিতেই সরকার এখন বেশি ব্যাস্ত।  আওয়ামী লীগের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে একসাথে রাজপথে সকলের নামা ছাড়া বিকল্প নেই।‌

এর আগে দুপুরে গরম উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হয় শ্রমিক দল ও বিএনপির অন্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গরমের মধ্যে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে অংশ নিয়েছেন নেতাকর্মীরা। 

ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শ্রমিকদলসহ গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। 

এআর
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর