চাপ সৃষ্টিকারীরাই এখন চাপে: কাদের

আপডেট : ০৩ মে ২০২৪, ০১:২৮ পিএম

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে যারা চাপ সৃষ্টি করতে চেয়েছিলো তারাই এখন চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশে কী পরিমান বিদেশি চাপ রয়েছে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আওয়ামী লীগ সরকার তা অনুধাবন করছে। এটি মোকাবিলায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলোকে একসাথে কাজ করতে হবে।

‘তবে যারা চাপ সৃষ্টি করছেন, তারা নিজেরাও চাপে আছে। আরব বসন্ত আটলান্টিকের ওপারেও আছড়ে পড়েছে,’ মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।

এ সময় বিএনপির কর্মসূচি নিয়েও সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, বিরোধীদল বলতে কথা-বিবৃতি সর্বস্ব, এর বাইরে কোনো কর্মসূচি নেই।

‘বিএনপি এখন নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। নেতায় নেতায় মিল নেই। ঝিমিয়ে পড়েছে তাদের রাজনীতি,’ মন্তব্য কাদেরের।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারেনি। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার জন্যই তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন।

আর আওয়ামী লীগ ইতিবাচক রাজনীতি করে বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক। বলেন, নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। সেজন্য দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

উপজেলা ভোটে দরীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজনদের বিষয়ে কাদের বলেন, স্বজন বলতে স্বামী, স্ত্রী, সন্তানের বিষয়টি দলীয় সভাপতি নির্দিষ্ট করেছেন। কেউ যেনো প্রভাব বিস্তার না করে, সে বিষয়েও তিনি নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীর অনেক স্বজনরা ক্রমাগতভাবে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন। ইতোমধ্যেই গাজী গোলাম দস্তগীরের ছেলে প্রত্যাহার করেছেন।

ওবায়দুল কাদের বলেন, আমার আত্মীয়ও দাঁড়িয়েছেন। কিন্তু বিষয়টি হলো, পার্টি সেক্রেটারি হিসেবে তাকে আমি সমর্থন দিচ্ছি কিনা। দলীয় নির্দেশনা অমান্য করছি কিনা, সেটা দেখার বিষয়।

আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫বছর পূর্তি উপলক্ষ্যে তৃণমূলে ব্যাপক কর্মসূচি পালন করা হবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক।

আরবি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর