স্বেচ্ছায় জেলে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা: মির্জা আব্বাস

আপডেট : ০৪ মে ২০২৪, ০২:৫০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রতিদিন স্যারেন্ডার করে স্বেচ্ছায় জেলে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশ কি দুরবস্থায় আছে তা আওয়ামী লীগ ছাড়া সারা বিশ্ব জানে। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য বলা হলেও সরকার বলছে আইন নাই। অথচ বন্দী নেতাদের চিকিৎসায় বিদেশে পাঠানোর নজির আছে। কেউ যাতে কিছু বলতে না পারে সেভাবেই খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার।

মির্জা আব্বাস আরও বলেন, গ্রেপ্তার করে কোনো স্বৈরশাসক নেতাকর্মীদের ঠেকিয়ে রাখতে পারবে না। আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। কেউ না কেউ আসবে এবং সেটি বিএনপি থেকেই আসবে। দেশের উন্নয়নের নেতৃত্ব দেবেন তারেক রহমান।

তিনি আরও বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, দেশের মানুষের পেটে ভাত নাই। চুরির উন্নয়ন দেশের মানুষ মেনে নেবে না।

মির্জা আব্বাস আরও বলেন, উপজেলা নির্বাচনের ফাঁদে যায়নি বিএনপি। জনগণ ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে যায়নি এবারও যাবে না। নির্বাচনে কুকুরে কুকুরে কামড়াকামড়ি চলছে। নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। সরকার নির্বাচিত সরকার নয়, এটি সরকারই না জনগণের যখন মনে হবে লাথি দিয়ে ফেলে দেবে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ। 

সকালে রাজধানীর চন্দ্রীমা উদ্যানে জিয়াউর রহমানের করবে ওলামাদলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে দোয়া ও মোনাজাত শেষে তিনি আরও বলেন, সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে, তাই দেশের মানুষের আকাঙ্খা পূরণে বিএনপি পরিবর্তন চায়। 

এআর
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর