সাত বিভাগে করোনায় ১২৮ মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১২:৫১ পিএম

করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের ৭ বিভাগে ১২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে ১৫, খুলনায় ৪৫, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ১৪, সিলেট ১০ ও রংপুরে ১৬ জনের মৃত্যু হয়।

রোববার (২৫ জুলাই) একাত্তর সংবাদদাতাদের পাঠানো খবরে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বরিশাল প্রতিবেদক জানান, বিভাগের ছয় জেলায় করোনায় ও উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৮২৬টি। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৭৬৬ জন।

খুলনা বিভাগে আবারও বেড়েছে মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জন।

আরও পড়ুন: ময়মনসিংহ ২৪ ঘণ্টায় করোনায় ১৭ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেডিকেটেড করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ জন রোগী  ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে নয়টি ল্যাবে দুই হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করে ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৪৬৯ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৩৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: রাজশাহীতে করোনায় আজ ১৪ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৬ জন নারী। রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৮ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও চুয়াডাঙ্গার ১ জন করে রয়েছেন। মৃতদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন, ৪ জনের করোনার উপসর্গ ছিল।

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ২২৩টি নমুনা পরীক্ষা করে ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৯৮ শতাংশ।

আরও পড়ুন: সপ্তাহে বিশ্বে করোনায় ৫৬ হাজার মৃত্যু, শনাক্ত ৩৬ লাখ

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯২০ জনের। এ নিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৭ দশমিক ৩৮ শতাংশ।

একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর