মারা গেছেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ

আপডেট : ০৬ মে ২০২৪, ১০:৫৯ এএম

আর্জেন্টিনার জার্সিতে এখন যে তিনটি তারা দেখা যায়, তার প্রথমটি গেঁথে দিয়েছিলেন সিজার লুইস মেনোত্তি। ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো সেই কোচ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। 

আলবিসেলেস্তাদের বিশ্বকাপ জেতানোর পরই নিজের দায়িত্ব শেষ করে দেননি মেনোত্তি। পরের বছর অনূর্ধ্ব-১৯ দলকেও জিতিয়েছেন যুব বিশ্বকাপ।

এক বিবৃতিতে এই কোচের মৃত্যুর খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ এক পোস্টে এএফএ লিখেছে, ‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অত্যন্ত শোকের সঙ্গে বর্তমান জাতীয় দলের পরিচালক ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লুইস সিজার মেনোত্তির মৃত্যুর খবর জানাচ্ছে। বিদায় প্রিয় ফ্লাকো!’

মেনোত্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিওনেল মেসি ও বিশ্বকাপ জয়ী কোচ স্কোলনি

মেনোত্তি ১৯৩৮ সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন। ১৯৬০ এর দশকে আর্জেন্টিনার হয়ে ১১টি ক্যাপ জিতেছিলেন এবং তারপর ৩৭ বছরের কোচিং ক্যারিয়ারে ১১টি ক্লাব এবং দুটি জাতীয় দল পরিচালনা করেছিলেন।

১৯৭৮ সালে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে ৩-১ গোলে পরাজিত করে। জয়টি বুদ্ধিমত্তার সঙ্গে সম্পন্ন হয়েছিল, কিন্তু ছিল বিতর্কে ঘেরা। অনেকেই মনে করেন, আর্জেন্টিনার দমনমূলক জান্তা এটিকে একটি অনুপযুক্ত আয়োজক বানিয়েছে।

ওই বছর বিশ্বকাপে মেনোত্তি ১৭ বছর বয়সী ডিয়েগো ম্যারাডোনাকে বাছাই না করার সিদ্ধান্ত নেন। এ নিয়ে অনেক সমালোচনার মুখেও পড়েন তিনি। অথচ এর এক বছর আগে ম্যারাডোনাকে আন্তর্জাতিক অভিষেক করেছিলেন মেনো্ত্তি।

বিশ্বকাপে ম্যারাডোনাকে না নেওয়া বিষয়ে ওই সময় তিন সংবাদমাধ্যমে বলেছিলেন, তাকে না নেওয়ার প্রধান কারণ সেই খুবই ছোট। তবে তার প্রতি যেমন মুগ্ধতা ছিল, তেমনই ছিল তার যত্নের বিষয়টিও।

একাত্তর/এসি
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর