সহনীয় আচরণ করুন: সিইসি 

আপডেট : ০৭ মে ২০২৪, ০৩:৩৯ পিএম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও তাদের সমর্থকদের সহনীয় আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, কেন্দ্রে প্রভাব বিস্তার বন্ধ করতে কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। নির্বাচনের দিন যেনো কোনো অনিয়ম না হয়, সেজন্য প্রিজাইডিং অফিসারদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

ভোট প্রভাব বিস্তার প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জাতীয় সংসদ নির্বাচনের থেকে উপজেলা নির্বাচনের ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে।

এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে চার ধাপে। প্রথম ধাপে ১৪০টি উপজেলায় ভোট হবে বুধবার। এরি মধ্যে প্রথম ধাপে পাঁচ উপজেলার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় এমপি-মন্ত্রীদের স্বজনদের ভোটে না দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে দলীয় নির্দেশ অমান্য করে অনেক উপজেলায় প্রার্থী হয়েছেন এমপি-মন্ত্রীর স্বজনরা।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার ফলে নির্বাচন কমিশন কোনো বেকায়দায় নেই।

তিনি বলেন, নিয়ম রক্ষার জন্য নয়, উপজেলা নির্বাচন অনিবার্য বলেই তা হচ্ছে। নির্বাচনে কারা অংশ নিচ্ছে, আর কে নিচ্ছে না, তা দেখার বিষয় কমিশনের নয়। বরং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে কিনা, তা দেখার দায়িত্ব কমিশনের নয়।

আরবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর