পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: হুমায়ুন কবির

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের দৃঢ় প্রত্যয় পুনরুক্ত করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ার অভিযোগ এবং তা পুনরুদ্ধারে সরকারের আন্তর্জাতিক তৎপরতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে আমরা আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছি। সম্পদ চিহ্নিত ও উদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাজ্যের সঙ্গে একটি অংশীদারিত্ব স্থাপন করেছে। এছাড়া এই পুনরুদ্ধার প্রক্রিয়া সহজ করতে আইনি এবং ফরেনসিক দক্ষতা সম্পন্ন অন্যান্য দেশের সাথেও সরকার যোগাযোগ রক্ষা করছে।

তিনি আরও বলেন, যাদের আইনি ও ফরেনসিক দক্ষতা রয়েছে, আমরা সেসব দেশের সাথে আলোচনা করছি। পাচার হওয়া অর্থ ও সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকার আইনি এবং কূটনৈতিক উভয় পথই ব্যবহার করবে।

পাচারকৃত অর্থ জনগণের সম্পদ হিসেবে অভিহিত করে তিনি বলেন, এগুলো দেশে ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের এই চুরি হওয়া টাকা ও সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

আরবিএস
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন বা ‘রিসেট’ করতে চায় বাংলাদেশ, তবে সারাক্ষণ ভারতকেন্দ্রিক কূটনীতিতে বন্দী থাকতে চায় না ঢাকা।  
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর দৃষ্টি রেখে বাংলাদেশের ব্লু-ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা খতিয়ে দেখছে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনের ফাঁকে দেখা গেল মধ্যপ্রাচ্যের এক নতুন ও চোখধাঁধানো কূটনৈতিক সমীকরণ। চিরশত্রুতার বরফ গলিয়ে সম্পর্কের ‘নতুন পাতা’ উল্টানোর বার্তা দিয়েছেন ইরানের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর