প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের আগে রাতে পাবনার সুজানগর উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনকে প্রায় ২৩ লাখ নগদ টাকাসহ আটক করেছে র্যাব। এ ঘটনায় প্রার্থীর মুক্তির দাবিতে থানা ঘেরাও করে রেখেছে তার কর্মী, সমর্থকরা।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
আটক প্রার্থীর নাম শাহিনুজ্জামান শাহীন। তিনি সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আনারস প্রতীকে লড়ছেন।
আটক বাকি ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে তাদের মধ্যে সুজানগর পৌরসভার চার ও আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন বলে জানা গেছে।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বলেন, আমাদের নিয়মিত টহল দল সুজানগরের চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনকে দুই ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা ও ১০ সহযোগীসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে, টাকাগুলো অসৎ উদ্যেশে বিতরণের জন্য রাখা হয়েছিল। আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি, এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন।
পাবনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুই হাসপাতাল ঘুরে পথেই প্রাণ গেলো সাজেকে গুলিবিদ্ধ শিশুটির
আম পাকতে না দিয়ে আম-ছালা সব হারলো দুই ব্যবসায়ী