অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে আশ্বস্ত করলো বিটিআরসি

আপডেট : ০৮ মে ২০২৪, ০৯:৫৩ পিএম

দেশে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে গ্রাহকদের আতংকিত না হতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার দেশের টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে বিটিআরসির গণশুনানিতে অংশ নেয়া একজনের প্রশ্নের জবাবে সংস্থাটির কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ এ কথা জানান।

শেখ রিয়াজ বলেন, বর্তমানে দেশের নেটওয়ার্কে নিবন্ধিত এবং অনিবন্ধিত উভয় মোবাইল ফোন সচল রয়েছে। তবে যেসব অবৈধ ফোন প্রচলিত রয়েছে, সেগুলো বন্ধের প্রয়োজন হলে গ্রাহকদের পর্যাপ্ত সময় দেয়া হবে। তাই অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে, এমনটি ভেবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

যাচাই-বাছাই করে ফোন কেনা উচিত জানয়ে তিনি বলেন, সরকার এবং বিটিআরসির পক্ষ থেকে আমি গ্রাহকদের অনুরোধ করবো, সবাই যেন নিবন্ধিত মোবাইল ফোন কেনেন। আমরা অনিবন্ধিত মোবাইল ফোনের বিষয়ে আপনাদের নিরুৎসাহিত করছি।

কারও কাছে অনিবন্ধিত মোবাইল ফোন থাকলে বিটিআরসিতে এলে সেগুলোর নিবন্ধনের ব্যবস্থা করা হবে বলেও জানান বিটিআরসি কমিশনার। তিনি বলেন, সব মোবাইল সেটই নেটওয়ার্কে কাজ করবে। কোনোটাই বন্ধ করা হবে না।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিশনের অন্যান্য কমিশনাররাও বিভিন্ন গ্রাহক ও প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন।

বিটিআরসির পক্ষ থেকে বলা হয়, ফাইভ-জি নিয়ে বিটিআরসির বড় কোনো ভাবনা আপাতত নেই। ফাইভ-জি ফোর-জির মানোন্নয়ন এখন বিটিআরসির মূল লক্ষ্য। ফোর-জির চূড়ান্ত মানোন্নয়ন করা গেলে ফাইভ-জির থেকে প্রাথমিকভাবে যে প্রত্যাশিত সেবা, সেটা পাওয়া যাবে। ভবিষ্যতে প্রয়োজন মনে করলে সরকার ফাইভ-জি প্রযুক্তিতে জোর দেবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নতুন টেলিযোগাযোগ আইনে বিটিআরসির ক্ষমতা খর্ব করা হবে না। টেলিযোগাযোগ আইন- ২০১০ এ যে ক্ষমতা বিটিআরসির হাতে ছিলো, নতুন আইনে সেটা থাকবে। সাথে যুক্ত হবে উদ্ভাবন ও উদ্ভাবনী ধারণা নিয়ে কাজের সুযোগ।

তিনি আরও বলেন, নিয়মিত ফাইনান্সিয়াল অডিট করছে বিটিআরসি। ফলে অপারেটরগুলো বকেয়া পরিশোধ করছে। এবার বিটিআরসি এক্সটার্নাল আইটি অডিট করতে চায়, যাতে করে সাইবার সিকিউরিটি জোরদার হয়।

এদিকে বিটিআরসি জানায়, মোবাইল ডাটা প্যাকেজ পুর্ননির্ধারণের লক্ষ্যে জরিপ চলছে। সবার মতামত নিয়ে শিগগিরই নতুন ডাটা প্যাকেজ প্ল্যান ঘোষণা করা হবে।

পলক বলেন, মেয়াদ শেষে গ্রাহকের ব্যালেন্স থেকে মোবাইল অপারেটররা টাকা কেটে নেয় কি না সে ব্যাপারে নজর রাখা হবে হবে।

কেএসএইচ
NEIR চালুর পর ‘ক্লোন ফোন' নিয়ে  বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া IMEI নম্বর রয়েছে। যেমন- 1111111111111, 0000000000000, 9999999999999 এবং এ ধরনের অনুরূপ প্যাটার্ন। তবে...
দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। এদিন সব মোবাইল অপারেটরের গ্রাহকরা বিনামূল্যে পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা পাবেন।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ, লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর