NEIR চালুর পর ‌‘ক্লোন ফোন’ নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

NEIR চালুর পর ‘ক্লোন ফোন' নিয়ে  বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া IMEI নম্বর রয়েছে। যেমন- 1111111111111, 0000000000000, 9999999999999 এবং এ ধরনের অনুরূপ প্যাটার্ন। তবে এসব IMEI এখনই ব্লক করা হচ্ছে না। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের লাখ লাখ নাগরিক এসব নিম্নমানের নকল ফোন ব্যবহার করছেন। এসব ফোনের রেডিয়েশন টেস্ট, Specific Absorption Rate (SAR) Testing সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা টেস্ট কখনও হয়নি। চারটি মোবাইল অপারেটরের নেটওয়ার্কে ব্যাপকভাবে সচল এসব ফোন সারাদেশে ছড়িয়ে রয়েছে। এসব ফোন বন্ধ না করে গ্রে হিসেবে ট্যাগ করা হবে। কারণ জনজীবনে অসুবিধা তৈরি হয় এমন কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকার গ্রহণ করবেনা।  

বিগত ১০ বছরের সর্বমোট সংখ্যা হিসেবে, শুধুমাত্র একটি আইএমইআই (IMEI) নাম্বার 99999999999999 এ পাওয়া গেছে তিন কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি। 

স্মার্টফোনের পাশাপাশি এ ধরনের IMEI বিভিন্ন IOT ডিভাইসেরও হতে পারে। যদিও অপারেটর মোবাইল ডিভাইস, সিম সংযুক্ত ডিভাইস এবং IOT ডিভাইসের IMEI আলাদা করতে পারে না। যেমন হতে পারে, CCTV বা এ ধরনের ডিভাইস হয়ত একই IMEI নম্বরে আনা হয়েছে।  সরকার বৈধভাবে আমদানি করা IOT আলাদাভাবে ট্যাগের কাজ শুরু করেছে।

শীর্ষ কিছু আইএমইআই (IMEI) নম্বরের একটা তালিকা তৈরি করে দেখা যাচ্ছে, সাড়ে ১৯ লাখ ডিভাইসের আইএমইআই (IMEI) নাম্বার হচ্ছে 440015202000; যেগুলো ডুপ্লিকেট হিসাবে আনা হয়েছে। এভাবে- 35227301738634 নাম্বারে সাড়ে ১৭ লাখ, 35275101952326 নাম্বারে সোয়া ১৫ লাখ। আর শুধুমাত্র এক ডিজিটের ০ IMEI নাম্বারে আছে ৫ লাখ ৮৬ হাজার ৩৩১টি ডিভাইস । 

এক লাখের ওপর নেটওয়ার্কে সচল আছে এরকম ফেক এবং ডুপ্লিকেট IMEI এর তালিকা তৈরি করা হয়েছে যা দেখলে চমকে উঠতে হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, 

  • আইএম‌ইআই নাম্বার ৪৪০০১৫২০২০০০ এর বিপরীতে ১৯ লাখ ৪৯ হাজার ৮৮টি
  • ৩৫২২৭৩০১৭৩৮৬৩৪ এর বিপরীতে ১৭ লাখ ৫৮ হাজার ৮৪৮ টি
  • ৩৫২৭৫১০১ ৯৫২৩২৬ এর বিপরীতে  ১৫ লাখ ২৩ হাজার ৫৭১টি
  • ০ আইএম‌ইআই নাম্বারের বিপরীতে ৫ লাখ ৮৬ হাজার ৩৩১ টি
  • ৩৫৪৬৪৮০২০০০০২৫ এর বিপরীতে ৫ লাখ ৩৯ হাজার ৬৪৮টি 
  • ৩৫৮৬৮৮০০০০০০১৫ এর বিপরীতে ৫ লাখ ৩২ হাজার ৮৬৭টি
  • ৮৬৭৪০০০২০৩১৬৬১ এর বিপরীতে ৪ লাখ ৬৩ হাজার ১৭ টি
  • ৮৬৭৪০০০২০৩১৬৬২ এর বিপরীতে ৪ লাখ ১৩ হাজার ৮১৪ টি
  • ১৩৫৭৯০২৪৬৮১১২২ এর বিপরীতে ২ লাখ ৭৬ হাজার ৯০৭টি, 
  • ৩৫২১০৮০১০০০২৩০ এর বিপরীতে ২ লাখ ১৩ হাজার ৭৮৯টি
  • ১৫১৫১৫১৫১৫১৫১৫ এর বিপরীতে ২ লাখ ১০ হাজার ৩৭টি
  • ৩৫৯৭৫৯০০২৫১৪৯৩ এর বিপরীতে ১ লাখ ৯৪ হাজার ৭৮২টি
  • ৩৫৮৬৮৮০০০০৯৩৮৫ এর বিপরীতে ১ লাখ ৯০ হাজার ৩৯৩টি
  • ৩৫৫০৫০০২০৯৮৪৫১ এর বিপরীতে ১ লাখ ৬৮ হাজার ৫৬০ টি
  • ৩৫৯৪৫৪৭৮৪৯৮১৮৮ এর বিপরীতে ১ লাখ ৫৮ হাজার ৫৫৬টি
  • ৩৫৪৬৪৮০২০০০০০০ এর বিপরীতে ১ লাখ ৫০ হাজার ৫৪৬টি
  • ৩৫৩৯১৯০২৫৬৮০১৩ এর বিপরীতে ১ লাখ ৪৭ হাজার ৬৫টি
  • ৩৫৯৭৩৮০০৯৫৫৩৪০ এর বিপরীতে ১ লাখ ২৭ হাজার ১৮৪টি
  • ৩৫৩২৫৯০৫৪৫৭৪৬৮ এর বিপরীতে ১ লাখ ২৬ হাজার ৫৯৬টি
  • ৩৫৯৬৮৮০০০০০০১৫ এর বিপরীতে ১ লাখ ২৪ হাজার ৪৪০ টি
  • ৩৫৮২৭৩১১৭৩৮৬৩৪ এর বিপরীতে ১ লাখ ১৪ হাজার ৭৮১ টি
  • ৩৫৪৪৮৫০১৫৬৭২০৭ এর বিপরীতে ১ লাখ ১৪ হাজার ৬৭১ টি
  • ৮৬ ৩০১৪০২০০০০০৫ এর বিপরীতে ১ লাখ ৬ হাজার ৩১৪টি এবং 
  • ৩৫৪১১২০৮০৬৪৪২৯ এর বিপরীতে ১ লাখ ৩ হাজার ২৮১টি মোবাইল সেট সচল রয়েছে।

দেশের বাজারে ক্লোন ও নকল ফোনের ছড়াছড়ি থাকলেও উল্লিখিত তথ্য অনুযায়ী তার ভয়াবহতার চিত্র ফুটে উঠেছে। 

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের একটি প্রতিবেদন মতে, ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অনিবন্ধিত ডিভাইসে। বিটিআরসি ও  এমএফএস প্রতিষ্ঠানগুলোর যৌথ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে e-KYC জালিয়াতির ৮৫ শতাংশ ঘটেছিল অবৈধ ফোন, কিংবা পুনঃপ্রোগ্রাম করা হ্যান্ডসেট ব্যবহার করে। ২০২৩ সালে ১,৮ লাখ ফোন চুরির রিপোর্ট হয় (রিপোর্ট হয়নি এমন সংখ্যা আছে আরও কয়েক লক্ষ), এসব ফোনের অধিকাংশই উদ্ধার করা যায়নি। 

বাংলাদেশের নাগরিকদের কাছে এভাবে আন-অফিশিয়াল নতুন ফোনের নামে নকল ফোন বিক্রি করা হয়েছে, এমন প্রতারণা অভাবনীয়, নজিরবিহীন। জনস্বার্থে এই চক্রের লাগাম টানা জরুরি মনে করছে মন্ত্রণালয়টি।

একাত্তর/এসি
ভেড়া ডলির দিন শেষ, এবার প্রজনন দুনিয়ায় রাজত্ব করতে আসছে চীনের 'সুপার গোট' বা উন্নতজাতের ছাগল! উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা যা ঘটিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। ছাগল প্রজননের বাজারে...
দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
ছয় মাসের ব্যবধানে দ্বিতীয় দফা বাড়লো মোবাইল ফোনের কলরেট। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার পর থেকেই কার্যকর হয়ে গেছে নতুন এই কলরেট। এখন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সরকার পাবে ৫৬ টাকা ৩০ পয়সা। 
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার চীনে বিদেশী ফোনের চালান কমেছে ৪৭ শতাংশ। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকজায়ান্ট অ্যাপল। কেননা আইফোন বিক্রির সবচেয়ে বেশি প্রবৃদ্ধি আসে...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
রাজনীতির গুণগত পরিবর্তন শুধু মুখে বলার বিষয় নয়, বরং তা কাজে করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন মন্তব্য করেছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, দেশের মানুষের মানসিক, সামাজিক ও আত্মিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর