সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ আরও ২১ জেলে উদ্ধার

আপডেট : ০৮ মে ২০২৪, ১১:০৮ পিএম

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ কয়েকটি ট্রলারের একটির ২১ জেলে উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে খুরুশকুলের রাস্তার মাথা পুরাতন ঘাট এলাকা দিয়ে তারা কুলে ফিরে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনা কবলিত ট্রলারটির মালিক নেজাম উদ্দিন।

তিনি জানান, কয়েকদিন আগে তার মালিকানাধীন ট্রলার এফবি নেজাম উদ্দিন নিয়ে ২১ জন জেলে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। তারা বুধবার ঝড়ের কবলে পড়ে। পরে জাতীয় জরুররি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চায়। ৯৯৯ থেকে ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি জানানো হয়।

ট্যুরিস্ট পুলিশ তাদের দেয়া তথ্য অনুযায়ী কক্সবাজার উপকূল থেকে ১০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ব্যর্থ হয়। 

মালিক নেজাম উদ্দিন সাগরে থাকা বিভিন্ন ট্রলারে খোঁজ নিয়ে তাদের অবস্থান নিশ্চিত করেন। পরে খুরুশকুল থেকে অন্য আরেকটি ট্রলার সাগরে পাঠান নেজাম। ওই ট্রলারে করে ২১ জেলেকে জীবিত নিয়ে কুলে ফিরে আসে ফিশিং ট্রলারটি।

ফিরে আসা জেলেদের একজন জানান, তারা ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারান। নোঙর হাত ছাড়া হওয়ার সাথে সাথে ডুবে যায় এফবি নেজাম ট্রলারটি। তখন তারা সাঁতরিয়ে অন্য ট্রলারে উঠে পড়ে জীবন রক্ষা পান।

এর আগে কুতুবদিয়া থেকে ২৬ জেলেকে উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শাহেদুজ্জামান জানান।

মহেশখালীর কুতুবদিয়া থেকে লবণ বোঝাই করে চট্টগ্রামে আসার পথে বঙ্গোপসাগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কয়েকটি ট্রলার। এসময় ঝড়ের তাণ্ডবে কয়েকটি ট্রলার উল্টে যায়। তারা ট্রলারের বিভিন্ন অংশ ধরে সাগরে ভাসতে থাকলে কোস্ট গার্ড তাদের উদ্ধার করে এবং চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ে আসে।

কেএসএইচ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর