লন্ডনকে উপযুক্ত জবাব দেয়া হবে: জাখারোভা

আপডেট : ০৯ মে ২০২৪, ০৫:০৬ পিএম

ব্রিটেন থেকে রুশ সামরিক অ্যাটাচে বহিষ্কার করার বিরুদ্ধে লন্ডনকে উপযুক্ত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। 

বুধবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জানান, গুপ্তচরবৃত্তির দায়ে লন্ডনে নিযুক্ত রাশিয়ার সামরিক অ্যাটাচেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। ক্লেভারলির এ মন্তব্যের প্রতিক্রিয়ায় লন্ডনকে সতর্ক করেন জাখারোভা। খবর সারাজেভো টাইমসের। 

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি পার্লামেন্টে বলেন, লন্ডনে নিযুক্ত রাশিয়ার সামরিক অ্যাটাচেকে গুপ্তচরবৃত্তির দায়ে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং তিনি প্রকৃতপক্ষে অঘোষিতভাবে একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তা।

তিনি আরও বলেন, ব্রিটেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার দায়ে রাশিয়ার বেশ কিছু স্থাপনার কূটনৈতিক মর্যাদা প্রত্যাহার করা হবে। 

লন্ডন বিশ্বাস করে এসব স্থাপনা গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য কাজ করছে উল্লেখ করে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার কূটনীতিকদের জন্য লন্ডন ভিসা ইস্যু করার বিষয়টিও সীমিত করবে।

ক্লেভারলির এসব বক্তব্য ও অবস্থানের প্রতিক্রিয়ায় মারিয়া জাখারোভা বলেছেন, ব্রিটেনের পদক্ষেপের বিরুদ্ধে মস্কো উপযুক্ত জবাব দেবে। ব্রিটেনের এই অভিযোগ বাহুল্য এবং এটি তথ্য যুদ্ধের অংশ।

তিনি আরও বলেন, রুশ ভূখণ্ডে ব্রিটেনের অস্ত্র দিয়ে ইউক্রেন হামলা চালাতে পারে বলে লন্ডন হুমকি দিলে ইউক্রেনে এবং দেশটির বাইরে ব্রিটিশ স্থাপনায় হামলা করার অধিকারও রাশিয়ার রয়েছে।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর