মুদ্রা পাচার বাড়ার কারণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

আপডেট : ০৯ মে ২০২৪, ০৮:১১ পিএম

অনলাইন জুয়া, বেটিং, গেমিং, হুন্ডি ইত্যাদি কারণে মুদ্রা পাচার বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তরপর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর অনুপস্থিতিতে তার পক্ষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে দেশে আর্থিক অন্তর্ভুক্তির ব্যাপক প্রসারের কারণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লেনদেনের মাত্রা বহুলাংশে বেড়েছে। প্রযুক্তির এই উন্নয়নের সুবিধা কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র অনলাইন জুয়া, বেটিং, গেমিং, ফরেক্স, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ও হুন্ডি ইত্যাদি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে। ফলে একদিকে দেশ থেকে মুদ্রা পাচার হচ্ছে ও প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনলাইন জুয়া, বেটিং ও হুন্ডির মাধ্যমে অর্থপাচার রোধসহ সব ধরনের অর্থপাচার বন্ধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ) ও সংশ্লিষ্ট অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনলাইন জুয়া, বেটিং ও হুন্ডির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪৮ হাজার ৫৮৬টি ব্যক্তিগত এমএফএস হিসাব স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, পাঁচ হাজার ৭৬৬ জন এজেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও হুন্ডি লেনদেনের সঙ্গে পাঁচ হাজার ২৯টি এজেন্টশিপ বাতিল হয়েছে। ১০ হাজার ৬৬৬টি এমএফএস এজেন্ট হিসাবের লেনদেন ব্লক করা হয়েছে। এক হাজার ৯৬টি ওয়েবসাইট, ১৮২টি অ্যাপ ও এক হাজার দু’টি সোশ্যাল মিডিয়া পেজ চিহ্নিত করে বিটিআরটি ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে সরবরাহ করা হয়েছে।

তিনি আরও জানান, জুয়া, অনলাইন জুয়া, ক্যাসিনো ইত্যাদির সংজ্ঞা ও এ অপরাধের কঠোর শাস্তির বিধান সংযোজন করে দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭ সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।

সংরক্ষিত আসনের শাম্মী আহমেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের তৃতীয় মেয়াদসহ ২০২৪ সালের মার্চ পর্যন্ত কৃষকের কোনো কৃষিঋণ মওকুফ করা হয়নি। এ-সংক্রান্ত কোনো পরিকল্পনা আপাতত নেই। ব্যাংক আমানতকারীদের থেকে সংগৃহীত অর্থ কৃষকদের মাঝে কৃষিঋণ হিসেবে বিতরণ করে থাকে। আমানতকারীদের থেকে সংগ্রহ করা অর্থ সুদসহ ফেরত দিতে হয় বিধায় ব্যাংকের পক্ষে কৃষিঋণ মওকুফ করা সম্ভব হয় না।

লক্ষ্মীপুর-১ আসনের আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর কোনো পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই।

বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু সম্পূরক প্রশ্নে ন্যাশনাল ব্যাংক ও বেসিক ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্তের পর ন্যাশনাল ব্যাংকের মালিকানা পরিবর্তন কীভাবে হলো জানতে চান। একই সঙ্গে মালিকানা পরিবর্তনের পরে ব্যাংকটি একীভূত হবে কি না, সেটাও জানতে চান তিনি।

জবাবে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, মাননীয় সদস্য একটি ব্যাংকের কথা বলেছেন, সেটার মালিকানা পরিবর্তন হয়েছে বলতে আমি দেখলাম ওনাদের বোর্ড পরিবর্তন হয়েছে। নতুন বোর্ড এসেছে। নতুন বোর্ডে ব্যাংকের শুরু থেকে যারা ছিলেন, তাদের অনেকেও আছেন। মালিকানা পরিবর্তনের বিষয়টি আমার কাছে খুব স্পষ্ট নয়। আরও বিস্তারিত জেনে তাকে জানাবো।

স্বতন্ত্র সংসদ সদস্য সোহরাব উদ্দিন সম্পূরক প্রশ্নে আগামী অর্থবছরে অপ্রদর্শিত আয়কে বৈধ করার সুযোগ দেয়া হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে এটা আছে কি না, আমি এ মুহূর্তে বলতে পারছি না। বলা সম্ভব নয়। বাজেট প্রস্তাব ফাইনাল হচ্ছে। আগের বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকলে, আগামী বাজেটেও সেই সম্ভাবনা আছে।

কেএসএইচ
অর্থ পাচারকারীরা শয়তানের মতো। তারা হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাচার করেন। আবার সেই টাকা প্রবাসী আয় বা রেমিটেন্স হিসেবে দেশে ঢুকিয়ে সরকারের প্রণোদনা হাতিয়ে নেন।
শিরিষ কাগজ আমদানি করে হাজার-হাজার কোটি টাকা হুন্ডির মাধ্যমে দেশের বাইরে পাঠানো হয়েছে। মূল দামের ১০ ভাগ কম দেখিয়ে করা হয় আমদানি।
গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে ১৩০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বিগত এক যুগের মধ্যে গত অর্থবছরে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি ছিলো বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর