অতিথি পাখির সঙ্গে ৪০ বছর

আপডেট : ১১ মে ২০২৪, ০২:০৩ পিএম

বাড়ির আঙিনার বিভিন্ন গাছে বাসা বেধেছে বক, সারস, পানকৌড়ি, রাতচরাসহ নানা প্রজাতির অতিথি পাখি। আর পাখির কিচিরমিচির শব্দে মুখর পুরো এলাকা।

এমন দৃশ্যের দেখা মেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামের জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে। ১৯৮৪ সাল থেকেই অতিথি পাখিরা তার বাড়িতে আসতে শুরু করে। আর প্রতি বছর এ সময়টায় গাছের ডালে বাসা বেঁধে বংশবিস্তার করে। বছরের শেষের দিকে চলে যায় অজানা গন্তব্যে।

অতিথি পাখিদের অভয়াশ্রম হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার জাহাঙ্গীর মাস্টারের বাড়ি। বিভিন্ন সময়ে এসব অতিথি পাখি শিকারীদের খপ্পরে পরলেও প্রায় ৪০ বছর ধরে মায়া-মমতা আর ভালোবাসা দিয়ে তাদের আগলে রেখেছেন বাড়ির লোকজন।

জাহাঙ্গীর মাস্টার একাত্তরকে বলেন, ১৯৮৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এই সময় আমি স্কুল আর এই পাখি নিয়েই থাকতাম। এরপরে আমার পুরেটা সময়ই আমি পাখি নিয়ে কাটাচ্ছি।

জাহাঙ্গীর মাস্টার জানান, ২০০৮ সালে চাকরি থেকে অবসর নেয়ার পর তার বেশিরভাগ সময় কেটেছে এই পাখিদের সাথেই। এখন আশপাশের মানুষ এসেও পাখিদের সাথে সময় কাটান।

স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে অনেক ধরনের পাখি আসে। এসব পাখি জাহাঙ্গীর স্যারই দেখাশোনা করেন। ওনার বাড়ির চারপাশে যত গাছ আছে সব গাছেই পাখিদের বসসবাস।

আরেক বাসিন্দা বলেন, পাখিদের সঙ্গে তার একটা বন্ধন সৃষ্টি হয়েছে। পাখিরা তার ভাষা বুঝতে পারে। তিনি যদি কোনো কিছু বলেন তবে পাখিরা সেটা শোনে।

তাপপ্রবাহ রোধসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভয়াশ্রম গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আহসান শাহরিয়ার।

এই শিক্ষক বলেন, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি অত্যন্ত জরুরি। আমাদের দেশের বিভিন্ন স্থানে এরকম অভয়াশ্রম গড়ে তোলা দরকার।

জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে বর্তমানে দুই হাজারেরও বেশি পাখি আশ্রয় নিয়েছে। পাখিদের জন্য এমন নতুন নতুন আরও অভয়াশ্রম গড়ে উঠবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

 

 

কেএসএইচ
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর