ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তৃতীয় দফায় সংঘর্ষ, আহত ২০

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৫:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র রামদা, বল্লম, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে কালিকচ্ছ বাজারে অবস্থান করে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

এর আগে ২৮ জুন সন্ধ্যায় কালিকচ্ছ বাজারে দেনাপাওনাকে কেন্দ্র করে মোশাররফ ও হাদিম মিয়ার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষের লোকজন লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র রামদা, বল্লম ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সংঘর্ষে হাদিম মিয়া (৫০) নিহত হন। 

এর জেরে সোমবার (২৯ জুন) হাদিম মিয়ার দাফন শেষে ধরন্তি গ্রামের লোকজন কালিকচ্ছ বাজারে সূর্যকান্দি গ্রামের লোকজনের ওপর হামলা ও দোকানপাটে লুটপাট চালায়। প্রায় দুই ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ জুন) সকালে আবারও দুই গ্রামের বাসিন্দারা তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় গতকাল তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরবিএস
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর