শিশুর হাত থেকে টাকা ছিনিয়ে নদীতে নিক্ষেপ, কিশোর আটক

আপডেট : ১১ মে ২০২৪, ০৭:০৯ পিএম

জামালপুরে এক কিশোর পাঁচ বছরের একটি শিশুর হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে নদীতে ফেলে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস নদীতে শিশুটির তল্লাশি চালাচ্ছে, তবে এখনও খুঁজে পায়নি। এ ঘটনায় স্থানীয়রা ওই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার দুপুরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সানন্দবাড়ীতে এই ঘটনা ঘটে। পরে শনিবার বিষয়টি জানাজানি হয়।

নদীতে নিখোঁজ শিশুটির নাম মুজাহিদ (৫)। সে স্থানীয় চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের গার্মেন্টস কর্মী বাবুল আক্তারের সন্তান। আটক কিশোরের নাম শামীম। সে একই এলাকার বাসিন্দা। 

দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিল্পব কুমার বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে শিশু মুজাহিদ ৫০০ টাকার একটি নোট নিয়ে বাড়ির পাশের দোকানে যায়। দোকানে ভাঙতি টাকা না থাকায় বাড়ি ফেরার সময় কিশোর শামীম তাকে নদীর পাড়ে নিয়ে টাকা ছিনিয়ে নেয়। শিশুটি মাকে বলে দেওয়ার কথা বললে নদীতে ফেলে শামীম। 

তিনি বলেন, অনেক খোঁজ করে না পেয়ে শনিবার সকালে শামীমকে আটক করে পুলিশে দেয়। এরপর ঘটনার বর্ণনা দেয় শামীম। 

শনিবার সকাল থেকে স্থানীয়রা পাটাদোয়া পাড়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু দুপুর আড়াইটা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

একাত্তর/এসি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর