চার স্থলবন্দরে অনলাইন পোর্ট ট্যাক্স চালু, কমবে ভোগান্তি

আপডেট : ১২ মে ২০২৪, ০৫:৪৯ পিএম

দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলসহ চার বন্দর দিয়ে ভারত ভ্রমণকারীদের ভোগান্তি কমিয়ে যাত্রা সহজ করতে চালু করা হয়েছে অনলাইনে পোর্ট ট্যাক্স দেয়ার ব্যবস্থা।

রোববার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে অনলাইনে পোর্ট ট্যাক্স দেয়ার ব্যবস্থা উদ্বোধন করেন বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী। বেনাপোল ছাড়াও বাংলাবান্ধা, বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দরেও চালু হয়েছে অনলাইনে পোর্ট ট্যাক্স।

এতোদিন স্থলবন্দরে এই পোর্ট ট্যাক্স দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। ভোগান্তির সঙ্গে যোগ হতো হয়রানি। ছিলো দালালদের দৌরাত্ম্য।

এখন কোনো যাত্রী ঘরে বসেই আগেভাগে এই ট্যাক্স দিতে পারবেন। ভারতে যাতায়াতের সময় স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এই ট্যাক্স আদায় করে।

ভারত যাতায়াতে পাসপোর্টধারীদের বর্তমানে এক হাজার টাকা ভ্রমণ ট্যাক্স এবং ৫৫ টাকা পোর্ট ট্যাক্স পরিশোধ করতে হয়। ভ্রমণ ট্যাক্স সোনালী ব্যাংকে বা অনলাইনে পরিশোধের সুযোগ রয়েছে। তবে এ সুযোগ পোর্ট ট্যাক্সের ক্ষেত্রে এতোদিন না থাকায় যাত্রীদের স্থলবন্দরে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হতো।

পোর্ট ট্যাক্স দিতে হলে এখন থেকে সরকারের ওয়েব লিংক (http://passenger.blpa.gov.bd)-এ যেতে হবে। এর মেয়াদ হবে ট্যাক্স দেয়ার তারিখ থেকে পরের সাতদিন।

ওয়েব লিংক ব্যবহার করে প্রযোজ্য চার্জ অনলাইনে পরিশোধ করে প্রমাণ হিসেবে মানি রিসিট সঙ্গে রাখতে হবে। এরপর ভারতে প্রবেশের সময় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদেরকে তা দেখাতে হবে।

স্থলবন্দর ব্যবহার করে ভারত যাওয়া যাত্রীরা মনে করছেন, অনলাইনে পোর্ট ট্যাক্স চালু হওয়ায় অনেক উপকার হবে। সুবিধামতো সময়ে এটা পরিশোধ করা যাবে। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। বিশেষ করে রোগী ও শিশুদের ভ্রমণের সময় দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ভোগান্তি থেকে মুক্তি মিলেছে।

স্মার্ট ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে চার স্থলবন্দরের পোর্ট ট্যাক্স আদায় করার জন্য একপে ও এটুআই একটি কেন্দ্রীয় ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করেই পোর্ট ট্যাক্স আদায় করা হবে।

চিকিৎসা, ভ্রমণ, কেনাকাটাসহ নানা কাজে প্রতি বছর বাংলাদেশ থেকে ১৬ থেকে ১৭ লাখ মানুষ ভারতে যান। আর এদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ভারতে যান বেনাপোল বন্দর দিয়ে।

এক হিসাবে, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ৬ হাজার যাত্রী যাতায়াত করেন। এতে প্রতি বছর বেনাপোল স্থলবন্দরে ভ্রমণ খাতে ১০০ কোটি টাকার বেশি এবং পোর্ট ট্যাক্স থেকে প্রায় ১০ কোটি টাকা আয় হয়। 

আরবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার উভয় বিভাগে আধা বেলা বিচারকাজ বন্ধ থাকবে।
‘জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে...
নামসর্বস্ব পত্রিকা বা অনলাইন পোর্টালের সরকারি বিজ্ঞাপন হাতিয়ে নেয়া বন্ধ করা, দর্শক ও শ্রোতাহীন টিভি রেডিও বন্ধ করাসহ, গণমাধ্যমের অনিয়ম দুর্নীতি থামাতে সুনির্দিষ্ট সুপারিশ দিতে যাচ্ছে সংস্কার কমিশন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর