নির্বাচনে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে দেশের সব স্থলবন্দর

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত একটানা ২৪ ঘণ্টা দেশের কোনো স্থলবন্দর দিয়ে যাত্রী গমনাগমন বা পণ্যবাহী যানের কার্যক্রম চলবে না।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উল্লেখ করা হয়েছে, জাতীয় এই নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্ধারিত সময়ে সব স্থলবন্দরে গমনাগমন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।


এই সিদ্ধান্তের ফলে ১২ ফেব্রুয়ারি সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সড়কপথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে।

তবে নির্ধারিত সময় পার হওয়ার পর অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টার পর থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে ইমিগ্রেশন ও বন্দর কার্যক্রম শুরু হবে।

জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কড়াকড়ি আরোপ করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছিল। গত ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে 'বিশ্বাসযোগ্য, প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানদম্পন্ন' বলে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষণ মিশন। শনিবার, রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ...
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী দায়িত্ব পালনে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
ভোটগ্রহণের দিন জনসাধারণের যাতায়াত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, জরুরি পরিষেবা এবং বিশেষ কিছু ক্ষেত্রকে এই নিষেধাজ্ঞার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর