বিনা বাধায় ফেরিতে চড়ে শত শত যাত্রী আসছেন পাটুরিয়াঘাটে

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০২:৩৫ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সীমিত পরিসরে ফেরি চলাচল করছে। জরুরি পরিষেবার যানবাহন ও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ছয়টি ফেরি রাখা হয়েছে। তবে ওইসব ফেরিতে  অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার যানবাহনের সঙ্গে উঠে যাচ্ছে শত শত যাত্রী ও মোটরসাইকেল। প্রতি ৩০ থেকে ৪০ মিনিট পর পর ছাড়া হচ্ছে ফেরিগুলো। 

বিনা বাধায় ফেরিতে চড়ে পাটুরিয়াঘাটে চলে আসা যাত্রীরা বলছেন, জীবিকার তাগিদেই যেতে হচ্ছে। তবে রাস্তায় ভিন্ন ভিন্ন পন্থায় অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের আসতে হয়েছে।

বিআইডব্লিউটিসি অরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, এই নৌ রুটে চলাচলকারী ১৬টি ফেরির মধ্যে ছয়টি চালানো হচ্ছে জরুরি পারাপারের জন্য। বাকি ফেরিগুলো ঘাটে আটকে রাখা হয়েছে। তবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে বিভিন্নভাবে যাত্রীরা আসছেন দৌলতদিয়াঘাটে। সেখান থেকে সুযোগ বুঝে ফেরিতে উঠে পড়ছেন। তাদের ঠেকানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি নানান অজুহাত দেখিয়ে ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার-মাইক্রোবাসও ফেরিতে উঠে পড়ছেন। প্রশাসনিক নজরদারি থাকলে হয়তো সেগুলো ঠেকানো সম্ভব হতো। 

image

আরও পড়ুন: করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো ময়মনসিংহ

এ ব্যাপারে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, পাটুরিয়াঘাট থেকে জরুরি প্রয়োজনের গাড়ি ছাড়া কোনো যানবাহন পার করতে দেওয়া হচ্ছে না। ঢাকা-আরিচা মহাসড়কসহ পাটুরিয়া ফেরিঘাটে পুলিশি নজরদারি রয়েছে। তবে ওপার (দৌলতদিয়াঘাট) থেকে যে যাত্রী ও কিংবা যানবাহনগুলো আসছে সেগুলো আমরা ফেরত পাঠাতে পারছি না।

একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর