চট্টগ্রামে হজ ফ্লাইট চালু

আপডেট : ১৪ মে ২০২৪, ১১:৩৩ এএম

চট্টগ্রামে থেকে চালু হলো সরাসরি হজ ফ্লাইট। মঙ্গলবার ভোর চারটায় এর উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

এদিন ভোর চারটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনা মনোয়ারার উদ্দেশে রওনা করে।

বিমানবন্দরটির ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিমানের বিপণন ও বিক্রয় পরিচালক মোঃ সালাউদ্দিন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ, বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বুসরা ইসলাম। 

তারা জানান, এবার চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমান ২২টি হজ ফ্লাইটের মাধ্যম আট হাজার হজযাত্রী  পরিবহন করা হবে। এর মধ্যে সরাসরি দুটি  ফ্লাইট মদিনা মনোয়ারা এবং ২০টি ফ্লাইট জেদ্দা গমন করবে। 

তারা আরও জানান, চট্টগ্রাম থেকে আগামী ৯ জুন সর্বশেষ হজ ফ্লাইট যাবে এবং একই সঙ্গে চট্টগ্রামে প্রথম ফিরতি হজ ফ্লাইট আসবে ২৭ জুন।

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর