কুমিল্লায় নকল চিপস কারখানার খোঁজ, লাখ টাকা জরিমানা

আপডেট : ১৪ মে ২০২৪, ০৩:৩৭ পিএম

কুমিল্লায় একটি নকল চিপসের কারখানার খোঁজ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। এসময় ওই কারখানায় এক লাখ টাকা জরিমানা এবং নকল চিপসের পাঁচটি রিল জব্দের পর পুড়িয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা সদরের আড়াইওড়া এলাকায় মেসার্স রবি ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। 

তিনি বলেন, প্রতিষ্ঠান বিএসটিআই থেকে তিনটি পণ্যের লাইসেন্স নিয়ে প্রসিদ্ধ ব্রান্ডের আরও আটটি নকল পণ্য মোড়কজাত করে বিক্রিকরে আসছিল। 

নকল মোড়কজাত পণ্যের মধ্যে ছিল- বম্বের সুইটসের রিং চিপস, পটেটো চিপস ও লেইজার চিপস। একই সঙ্গে তারা প্রাণ কোম্পানির জিরোস চিপসের আদলে জোরস চিপস নাম দিয়ে প্রতারণা করে আসছিল। এ জন্য প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া চিপস ও ফুড আইটেমে ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতিও পাওয়া গেছে।

অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান, জেলা স্যানেটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেনসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। 

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর