কনডেম সেল নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

আপডেট : ১৫ মে ২০২৪, ০৪:০৯ পিএম

মৃত্যুদণ্ডের আদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো আসামিকে কারাগারের কনডেম সেলে রাখা যাবে না বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে দিয়েছেন চেম্বার আদালত।

বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত ২৫ আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিতের এই আদেশ দেন।

এদিন আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে মঙ্গলবার দিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আবেদনের পর অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে আমরা আপিল করবো। এখন রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার চেম্বার আদালতে এর ওপর শুনানি হবে।

এর আগে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ কারাগারের কনডেম সেল নিয়ে রায় দেন।

রায়ে মৃত্যুদণ্ডের আদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো আসামিকে কারাগারের কনডেম সেলে রাখা যাবে না বলে জানায় হাইকোর্ট।

একইসঙ্গে চূড়ান্ত আদেশের আগে বিভিন্ন কারাগারে কনডেম সেলে যারা বন্দি রয়েছেন তাদেরকে স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কনডেম সেলে বন্দি তিন কয়েদির রিট আবেদনের শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

রায়ে আদালত বলেছে, কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে তাকে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আসামি বলা এবং মৃত্যু (কনডেম) সেলে রাখা যাবে না।

বিচারিক প্রক্রিয়া (ডেথ রেফারেন্স, আপিল ও রিভিউ) এবং প্রশাসনিক প্রক্রিয়া (রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন) শেষ হলেই কেবল একজন আসামিকে কনডেম সেল বা কারাগারে নির্জন প্রকোষ্ঠে বন্দি রাখা যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

তবে কোনো ব্যক্তির অসুস্থতা বা বিশেষ কারণে আলাদা সেল বা কনডেম সেলে রাখার প্রয়োজন হলে সে বিষয়েও তাকে নিয়ে শুনানি করতে হবে।

রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আরবি
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় কেন অনুসন্ধান কমিটি গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দ রাখতে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর