ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী দু’টি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সঙ্গে সম্মানিত যাত্রীদের জানাচ্ছে যে, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। ফলস্বরূপ, বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট বিজি-৩৩৯ এবং বিজি-৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, এই ফ্লাইটগুলিতে বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বিমান কর্তৃপক্ষ সক্রিয়ভাবে পরিস্থিতি বিশ্লেষণ করছে এবং এই ফ্লাইটগুলির পুনঃনির্ধারণ বা অবস্থা সম্পর্কে একটি বিস্তারিত তথ্য রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, এই স্থগিতাদেশের কারণে সৃষ্ট অপ্রত্যাশিত বিঘ্ন এবং সকল যাত্রী ও তাদের পরিবারের প্রতি গভীর অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমান কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা তাদের নিকটতম বিমান বিক্রয় অফিসে যেতে পারেন। আরও নতুন তথ্য পাওয়া গেলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করা হবে।
