সিরিজ রক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৩ মে ২০২৪, ০৯:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে বৃহস্পতিবার জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

প্রথম ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাস ও মাহেদি হাসানের পরিবর্তে তানজিদ হাসান ও তানজিম হাসান সাকিবকে একাদশে রাখা হয়েছে।

প্রথম ম্যাচে ওপেনার লিটন ১৫ বলে ১৪ এবং স্পিনার মাহেদি ৪ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।

একটি পরিবর্তন হয়েছে যুক্তরাষ্ট্রের একাদশেও। নসটাশ কেনজিগের জায়গায় দলে সুযোগ পেয়েছেন শ্যাডলি ভ্যান শালকউইক।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

যুক্তরাষ্ট্র একাদশ: মোনাঙ্ক প্যাটেল (উইকেটরক্ষক/অধিনায়ক), স্টেভেন টেলর, অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জসদীপ সিং, নীতীশ কুমার, শ্যাডলি ভ্যান শালকউইক ও সৌরভ নেত্রাভালকার।

একাত্তর/আরএ
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থেকে বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, অথচ মাঠের সেই ফুটবলীয় হার রূপ নিল এক চরম নোংরা ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে। আমেরিকার এই লজ্জাজনক হারের পরপরই...
ফিফা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ ‘আশীর্বাদে’ রাতারাতি লাল কার্ডের শাস্তি থেকে পার পেয়ে মাঠে নেমেছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন। ম্যাচ শুরুর আগে এই নিয়ে পুরো ফুটবল বিশ্বে...
বিশ্বকাপের বিশ্বমঞ্চে গত ২৪ ঘণ্টা ধরে যিনি ছিলেন সব আলোচনার কেন্দ্রবিন্দু, সেই মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের পর যেন এক লহমায় খড়কুটোর মতো উড়ে গেলেন। ফিফার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর