সব দোষ ট্রাম্পের, বালোগুনের নয়: কোচ গার্সিয়া

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

ফিফা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ ‘আশীর্বাদে’ রাতারাতি লাল কার্ডের শাস্তি থেকে পার পেয়ে মাঠে নেমেছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন। ম্যাচ শুরুর আগে এই নিয়ে পুরো ফুটবল বিশ্বে তোলপাড় চললেও, মাঠের লড়াইয়ে তার এক বিন্দু প্রভাবও পড়তে দিল না বেলজিয়াম।

সোমবার রাতের হাইভোল্টেজ ম্যাচে সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রেড ডেভিলসরা। ম্যাচ শেষে বেলজিয়ামের মাস্টারমাইন্ড রুডি গার্সিয়া স্পষ্ট জানিয়ে দিলেন, মাঠের বাইরের এই সস্তা নোংরা রাজনীতি তাঁর দলকে মোটেও বিভ্রান্ত বা অতিরিক্ত অনুপ্রাণিত করতে পারেনি।


বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু ট্রাম্পের সুপারিশে ফিফা তড়িঘড়ি করে সেই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে বালোগুনকে খেলার অনুমতি দেয়।

ফিফার এই লজ্জাজনক সিদ্ধান্তকে এর আগে ‘এপ্রিল ফুল’ বলে কটাক্ষ করা বেলজিয়াম কোচ রুডি গার্সিয়াকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি কি এই বিতর্ককে খেলোয়াড়দের তাতানোর অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন? গার্সিয়া সটান জবাবে বলেন, না, তার একেবারেই কোনো প্রয়োজন ছিল না। আমাদের কাছে সবচেয়ে বড় ছিল নিজেদের গেম প্ল্যান। আমরা ম্যাচটা ডমিনেট করতে চেয়েছিলাম, ওদের প্রেসিং এড়াতে চেয়েছিলাম। আমাদের দল অত্যন্ত পরিপক্ব এবং আমরা পূর্ণ আধিপত্য ও নিষ্ঠা নিয়ে খেলে দুর্দান্ত এক রাত উপহার দিয়েছি।

তবে ম্যাচ শেষে এক অবিশ্বাস্য ও আবেগঘন মুহূর্তের জন্ম দেন স্বয়ং মার্কিন স্ট্রাইকার বালোগুন। মাঠের বাইরের এত বিতর্কের পর তিনি নিজেই বেলজিয়াম কোচের কাছে গিয়ে কথা বলেন। সেই মুহূর্তটির প্রশংসা করে গার্সিয়া বলেন, ম্যাচ শেষে ও (বালোগুন) আমার সাথে কথা বলতে এসেছিল। ওর এই আচরণটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে ওর তো কোনো দোষ নেই! ও তো আর এই সিদ্ধান্তের জন্য দায়ী নয়, আমি তাকে সেটাই বলেছি।


পুরো ম্যাচে আমেরিকার অসহায় আত্মসমর্পণ নিয়ে বেলজিয়াম কোচ খোঁচা দিয়ে বলেন, গত মার্চে আটলান্টায় একটি প্রীতি ম্যাচে এই আমেরিকাকেই ৫-২ গোলে গুঁড়িয়ে দিয়েছিল বেলজিয়াম। আর সোমবার সিয়াটলের মাঠেও মার্কিন ফুটবলারদের মাথায় সেই হারের পুরনো ভূত সওয়ার হয়েছিল! গার্সিয়ার ভাষ্য, ম্যাচের কিছু মুহূর্তে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে, সেই ৫-২ গোলের ক্ষতটা এখনো ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে।

স্বাগতিকদের বিদায় করে আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেসে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম। তবে এই আনন্দের মাঝেই বেলজিয়াম শিবিরে নেমে এসেছে বড় এক দুঃসংবাদ। প্রথমার্ধেই হাঁটুর মারাত্মক ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তারকা মিডফিল্ডার আমাদু ওনানা।

পরবর্তীতে তাঁকে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়তে দেখা যায়। ওনানার এই চোট নিয়ে কোচ গার্সিয়া বলেন, ওর জন্য আমাদের খুব খারাপ লাগছে। মনে হচ্ছে ওর বিশ্বকাপ এখানেই শেষ। তবে আমরা যখন কোয়ার্টারে উঠে গেছি, এখন আমাদের লক্ষ্য সোজা সেমিফাইনাল! ট্রাম্পের কূটকৌশলকে মাঠে বুড়ো আঙুল দেখিয়ে বেলজিয়ামের এই জয়ই প্রমাণ করল, ফুটবল শেষ পর্যন্ত মাঠেরই খেলা!

একাত্তর/এআরএস
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর