টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে হারলো বাংলাদেশ

আপডেট : ২২ মে ২০২৪, ০৯:১৪ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে আর মাত্র ১০ দিন বাকি। এর আগে বড় ধাক্কা খেলো টাইগার শিবির। প্রস্তুতি ম্যাচে বিব্রতকর ব্যাটিংয়ের পর স্বাগতিকদের কাছে পাঁচ উইকেটে হেরেছে বিশ্ব ক্রিকেটে ‘অভিজ্ঞ’ এই দল।

স্থানীয় সময় মঙ্গলবার হুসটনে টস দিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইউএস কাপ্তান মোনাঙ্ক প্যাটেল। 

শুরুতে দুই ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার বেশ ভালোই রান তুলছিলেন। কিন্তু চার দশমিক তিন ওভারেই ঘটে ছন্দ পতন। জেসি সিংয়ের এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন লিটন (১৪)। এরপর সাজঘরে ফিরতে সৌম্যও বেশ দেরি করেন নাই। পরের ওভারে ১৫০ স্ট্রাইক রেটে রান তোলা এই লেফটি ১৩ বলে ২০ রান করে বিদায় নেন।

ওপেনিং জুটি হারানোর পর শান্ত ও সাকিবের হতশ্রী ব্যাটিং চাপের সঙ্গে লজ্জায়ও ফেলে দেয় টাইগার শিবিরকে। কিন্তু বরাবরের মতো সেই চাপ উতরে নেন তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। 

হৃদয় অপরজিত থাকেন ৫৮ রানে আর রিয়াদ ৩১। ২০ ওভার শেষে বাংলাদেশের থোলেতে জমা হয় ছয় উইকেট হারিয়ে ১৫৩ রান। অথচ যুক্তরাষ্ট্রের পিচটি মিরপুরের মতো ছিল।

১৫৪ রানের জবাবে শুরু থেকে বাংলাদেশি বোলারদের তুলোধুনো করতে থাকেন যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। কে মুস্তাফিজ, কে শরীফুল এসব দেখার সময় তাদের ছিল না। 

শেষ তিন বল বাকি থাকতে পাঁচ উইকেট সহজ জয় তুলে নেয় ‍যুক্তরাষ্ট্র।

১৩ বলে ৩৩ রান করা হারমিত সিং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।  

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর পুরস্কারের অর্থে ভাসছে টিম ইন্ডিয়া। আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর বিশ্ব ক্রিকেটের নিয়ান্তা আইসিসি’র কাছ থেকেই পেয়েছে ২১ কোটি টাকা।
বিশ দলের বিশ্বকাপে টিকে রইলো কেবল চার দল। বৃহস্পতিবারই ঠিক হয়ে যাবে টি-টোয়েন্টির দুই ফাইনালিস্টের নাম। সকাল সাড়ে ছয়টায় ত্রিনিদাদে লড়বে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। রাত সাড়ে আটটায় গায়ানায় দ্বিতীয়...
অলিখিত কোয়াটার ফাইনালে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। কয়েক দফা বৃষ্টির পর এক ওভার কমিয়ে বাংলাদেশের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়  ১১৪। তবে ১৭ দশমিক পাঁচ...
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নকআউট খেলা নিয়ে কী হয়? নাটক ও অ্যাকশনে তাদের কখনই অভাব হয় না। এদিনও তার ব্যক্তিক্রম হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর