সৌদি পৌঁছেছেন প্রায় অর্ধলক্ষ হজযাত্রী

আপডেট : ৩০ মে ২০২৪, ১০:৩৮ এএম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত (২৯ মে রাত ২টা ৩০ মিনিট) সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন হজযাত্রী। মোট ১২৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ হাজার ৯২৭ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

বৃহস্পতিবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে এ তথ্য। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এখন পর্যন্ত পরিচালিত মোট ১২৬টি ফ্লাইটের মধ্যে ৬১টি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৫টি ফ্লাইট রয়েছে।

এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত আটজন বাংলাদেশি মারা গেছেন। সবশেষ গত রোববার ও সোমবার দুই জন মক্কায় মারা যান। বাকি ছয়জনের মধ্যে চারজন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। যার মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যেতে পারবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনের সঙ্গে একজন করে গাইড থাকবেন। সে হিসেবে এবার ১ হাজার ৮৯৯ জন গাইড যাবেন হজযাত্রীদের সঙ্গে।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

এআর
হজ ভিসা সম্পন্ন হওয়া কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে এক্ষেত্রে কেটে নেয়া হবে নির্দিষ্ট ফি। 
অন্তর্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী হজে দুই ধরনের প্যাকেজ থাকবে।
হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন।
এবার পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর