হজ ভিসা বাতিলের সুযোগ, তবে দিতে হবে নির্দিষ্ট ফি

আপডেট : ০৯ মে ২০২৫, ০৬:২২ পিএম

হজ ভিসা সম্পন্ন হওয়া কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে এক্ষেত্রে কেটে নেয়া হবে নির্দিষ্ট ফি। 

বৃহস্পতিবার (৮ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মামুন আল ফারুকের সই করা ২০২৫ সালের হজ কার্যক্রম পরিচালনাকারী সব এজেন্সি, লিড এজেন্সির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এক অবহিতকরণপত্রে এ তথ্য জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় জানায়, সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এ সুযোগ দেয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছে থেকে ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ দেয়া ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। প্রয়োজনে যেকোনো হজযাত্রী ভিসা বাতিলের এই সুযোগ পাবেন।  

আরবিএস
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
অর্থের বিনিময়ে ভিসা বা কনস্যুলার সেবা দেওয়ার নামে ভুয়া পরিচয়ে যোগাযোগের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। প্রতারক চক্রের কোনো ফাঁদে না পড়তে এবং লেনদেন করা থেকে বিরত...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সৌদি আরবের সঙ্গে শুধু প্রথাগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে বিশেষ করে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর