গত বছরের তুলনায় এবার হজের খরচ কমছে: ধর্ম উপদেষ্টা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পিএম

অন্তর্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী হজে দুই ধরনের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক-দেড় কিলোমিটারের মধ্যে। দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় এবার খরচ কম হবে। 

মঙ্গলবার দুপুরে দিনাজপুর শিশু একাডেমিতে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, আগামী হজে দুই ধরনের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক-দেড় কিলোমিটারের মধ্যে। দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় এবার খরচ কম হবে। 

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হজের খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা মদিনায় থাকা এবং সৌদি সরকারকে নির্ধারিত অর্থের খরচ। তবে সব মিলিয়ে খরচ কত কম হবে তা বুধবার জানানো হবে। 

তিনি বলেন, সরকারের টাকায় বিনামূল্যে কেউ হজ করতে পারবেন না। কেবল মাত্র হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তারাই হজ করতে পারবেন। অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে আগ্রহী নন। আমাদের সচেতনতা সৃষ্টি করে হজ পালনে উদ্বুদ্ধ করতে হবে। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর সম্মিলিত কওমি পরিষদের সভাপতি হযরতুল আল্লাম শামসুল হুদা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এআর
সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় বিএনপিকে ভোট দিয়েছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু, নৌ, ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, চাপিয়ে দেওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি।
হজ ভিসা সম্পন্ন হওয়া কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে এক্ষেত্রে কেটে নেয়া হবে নির্দিষ্ট ফি। 
হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন।
এবার পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর