জবর-দখল করে ক্ষমতায় আছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

আপডেট : ৩০ মে ২০২৪, ১২:১১ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে  শ্রদ্ধা নিবেদন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জবর-দখল করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ।
 
বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে শেরে বাংলা নগর এলাকায় জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়েছে। বাংলাদেশকে পরননির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার।

দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, লটুপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। সরকার পতনের দাবিতে লড়াই চলছে দাবি করে এতে জনগণ জয়ী হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নির্বাসিত, একদলীয় শাসন কায়েম করে জবর-দখল করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। পুরো দেশটি লুটেরা-মাফিয়ারা দখল করে রেখেছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা। গোটা জাতিকে পরনির্ভরশীল জাতিতে পরিণত করেছে আওয়ামী লীগ।

শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো—ফ্যাসিস্ট শেখ হাসিনার এ নিয়ে কোনো অনুশোচনা ছিলো না বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর