নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দুয়ারী জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০৮:৩৭ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে এক লাখ ৫৬ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী ও কারেন্টজাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার নারুয়া বাজারে এ অভিযান চালানো হয়। 

অভিযান শেষে উপজেলা সহকারী মৎস্য অফিসার রবিউল হক বলেন, বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারের মন্ডল মার্কেটের ব্যবসায়ী ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আব্দুল মতিন দীর্ঘদিন ধরে কারেন্টজাল ও চায়না দুয়ারী বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। 

আরও পড়ুন: মোবাইল ফোনেও জমা দেয়া যাবে আয়কর রিটার্ন

তিনি আরও জানান, অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ হাজার টাকা মূল্যের ১০৪ হাত চায়না দুয়ারী জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এসময় ব্যবসায়ী আব্দুল মতিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর